• মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন
Headline
ময়মনসিংহের খাদ্য পরিদর্শক কামাল এর বিরুদ্ধে দুর্নীতির মাধ্যমে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ! ঠাকুরগাঁওয়ে ৮১ তম পুলিশ সুপার, এর সাথে ৮১ তম বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সের কর্মকর্তাগণের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত! নরসিংদীর শিবপুরের ইটাখোলা থেকে ২ শীর্ষ সন্ত্রাসী গ্ৰেফতার! সাপের কামড়ে ঠাকুরগাঁওয়ে এক বৃদ্ধা নারীর মৃত্যু! ফুলবাড়ী উপজেলার বারাইহাট বদ্ধভূমি অরক্ষিত! নরসিংদীতে এলজিইডির নির্বাহী প্রকৌশলী ফুলকাম বাদশা প্রকল্পের কাজ না করেই ২৩৫ কোটি টাকা আত্মসাৎঃ দুদকের অনুসন্ধানে ওঠে এসেছে এক ভয়ানক দুর্নীতির তথ্য! জামালগঞ্জে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি! নারীবান্ধব পুলিশিং কার্যক্রম জোরদারে নানা উদ্যোগ পুলিশের! “নরসিংদীতে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬ অনুষ্ঠিত” টেকনাফে বিজিবির অভিযানে অস্ত্র-গুলিসহ তিন রোহিঙ্গা আটক!

শিক্ষার পাশাপাশি নীতি-নৈতিকতা শিক্ষা দিতে হবে ফারজানা ইয়াসমিন উপজেলা নির্বাহী অফিসার!

Reporter Name
Update : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

নরসিংদী প্রতিনিধিঃ

নরসিংদীর শিবপুর উপজেলা পুটিয়া ইউনিয়ন পরিষদ কর্তৃক বাস্তবায়িত উন্নয়ন প্রকল্পের শুভ উদ্ভোধন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অদ্য ২৪ শে সেপ্টেম্বর ২০২৬ ইং বৃহস্পতিবার দুপুরে শিবপুর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ফারজানা ইয়াসমিন এর সভাপতিত্বে পুটিয়া ইউনিয়ন পরিষদ মাঠে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নরসিংদীর ৩ শিবপুর থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব মনজুর এলাহী। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মোঃ বিল্লাল হোসেন ( ভারপ্রাপ্ত) চেয়ারম্যান পুটিয়া ইউনিয়ন পরিষদ। পুটিয়া ইউনিয়ন পরিষদ কর্তৃক বিভিন্ন উন্নয়ন মূলক প্রকল্পের বাস্তবায়িত তুলে ধরে বক্তব্য রাখেন আলতাফ হোসেন প্রশাসনিক কর্মকর্তা পুটিয়া ইউনিয়ন পরিষদ। উপস্থিত ছিলেন মোঃ এনামুর রহমান ভূঁইয়া উপ-সহকারী কর্মকর্তা পুটিয়া ভূমি অফিস। এছাড়াও উপস্থিত ছিলেন পুটিয়া ইউনিয়ন পরিষদ এর সদস্য, ১/ ফাতেমা আক্তার ২/ শাহাজাদী ৩/ মালেকা বেগম ১/ মোঃ হান্নান মিয়া ২/ মাহাবুব মিয়া ৪/ এরশাদ মিয়া ৫/ আবুল বাশার খান ৭ / মোঃ রুমান পাঠান ৮/ মোঃ রতন মিয়া। আব্দুর রহিম হিসাব সহকারী, মোঃ সালাউদ্দিন সরকার উদ্যোক্তা। শিবপুর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ফারজানা ইয়াসমিন এর সহযোগিতায় পুটিয়া ইউনিয়ন পরিষদ এর পক্ষ থেকে পুটিয়া ইউনিয়ন পরিষদ মাঠে আলোচনা সভা শেষে প্রধান অতিথি প্রতিটি স্কুল থেকে পনেরো জন শিক্ষার্থীরদের মধ্যে বিভিন্ন জাতীয় গাছের চারা বিতরণ করেন।এছাড়াও হতদরিদ্রদের মাঝে ঢেউটিন এবং খাদ্য সামগ্রী বিতরণ করে বিভিন্ন নির্মাণাধীন কাজের শুভ উদ্বোধন এর মাধ্যমে মোনাজাত করেন। তিনি বলেন পুটিয়া ইউনিয়ন একটি মডেল ইউনিয়ন ,শিবপুর থানার ভিতরে এই ইউনিয়নকে রাজা বলা হয়,রাজস্বের দিক দিয়েও পুটিয়া ইউনিয়ন অনেক বেশি উন্নত ,জনসাধারণ ও অনেক বেশি পুটিয়া ইউনিয়নে বসবাস করেন। শিক্ষার্থীদের কে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা করতে হবে। মাদকের দিক দিয়েও পুটিয়া ইউনিয়ন অনেক বেশি এগিয়ে, মাদক নির্মূল করতে হবে মাদক নির্মূল করতে হলে সকলের সহযোগিতা চাই একজনের একার পক্ষে মাদক নির্মূল করা সম্ভব নয়। কারো ছেলে যদি নেশা করে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন তাকে ভালো করতে হলে যত টাকা লাগবে তার অর্ধেক টাকা আমি দিবো তবুও নেশা মুক্ত করতে হবে। আপনারা সহযোগিতা করলে পুটিয়া ইউনিয়ন এর নেশা মুক্ত মডেল ইউনিয়ন হিসেবে প্রতিষ্ঠিত হবে ইনশাল্লাহ। শিবপুর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ফারজানা ইয়াসমিন বলেন, লেখাপড়ার পাশাপাশি ক্রিয়া-চর্চা সঙ্গে চর্চা সাংস্কৃতিক চর্চা এগুলো কিন্তু মানুষের ভিতরে যে সংকীর্ণতা থাকে তা দূর করে,তিনি শিক্ষকদেরকে বলেন শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের কে নীতি-নৈতিকতা শিক্ষা দিবেন। শুধু শিক্ষিত হলে চলবে না ভাল মানুষ হতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category