• সোমবার, ০৪ মে ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
Headline
আবারও উত্তপ্ত ঢাকার আন্ডারওয়ার্ল্ড: প্রতিশোধের নেশায় মরিয়া শীর্ষ সন্ত্রাসীরা।  কলাপাড়াতে (পটুয়াখালী) এক নারী পুলিশ সদস্যদের মরদেহ উদ্ধার। বাংলাদেশ পুলিশের শীর্ষ পর্যায়ের ১৬ জন উপ- পুলিশ মহাপরিদর্শক ডিআইজি এবং ১ জন অতিরিক্ত ডিআইজিকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। একশ’র বেশি হ্রদ যে উদ্যানে কালিহাতীতে ধর্ষকদের ফাঁসির দাবিতে মানব বন্ধন ডিমলায় গৃহবধুর রহস্যজনক মৃত্যু মুঠোফোন নিয়ে দ্বন্দ্বে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন সিটি নির্বাচন নিয়ে মাথা ব্যাথা নেই বিএনপির! কক্সবাজার ও কুমিল্লায় ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২ ‘সাংবাদিককে থানায় নিয়ে পায়ুপথে জ্বলন্ত মোমের ছ্যাঁকা’

ফারিয়ার ‘পটাকায়’ অশ্লীলতা! (ভিডিও)

Reporter Name
Update : শুক্রবার, ৪ মে, ২০১৮

নিজের কণ্ঠে গাওয়া প্রথম গান নিয়েই সমালোচনার মুখে পড়েছেন অভিনেত্রী নুসরাত ফারিয়া। জমকালো আয়োজনের মধ্য দিয়ে তার গাওয়া ‘পটাকা’ শিরোনামের গানটি সবার নজর কেড়েছে। শুধু তাই নয়, গানটির কমেন্টেও এ নায়িকার সমালোচনা করেছেন অনেকে। কেউ কেউ গানটিতে অশ্লীলতার অভিযোগও এনেছেন।

গত তিন দিন আগে গানটি ইউটিউবে প্রকাশ পায়। গানটিতে কণ্ঠ দেয়ার পাশাপাশি মডেলও হয়েছেন নুসরাত ফারিয়া নিজেই।

ইউটিউবে গানটি প্রকাশের পর থেকেই ট্রলের শিকার হয়েছেন ফারিয়া। এই গানে লাইকের চেয়ে ডিসলাইকের সংখ্যাই বেশি। গানটির ভিউ ৬ লাখের ওপরে হলেও এখনও পর্যন্ত গানটিতে লাইক পড়েছে ৬ হাজার ৬০০। আর ডিসলাইকের সংখ্যাই ১৫ হাজার। শুধু তাই নয়, গানটির কমেন্টেও এ নায়িকার সমালোচনা করে অশ্লীলতার অভিযোগও এনেছেন।

এ বিষয়ে সম্প্রতি একটি গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে ফারিয়া বলেন, আমি তো কোনো শাস্ত্রীয়সংগীত গাইনি। ফলে এ গানে ওই ধরনের কিছু খোঁজাটা ডিফিকাল্ট। কিন্তু সেটিই করছে একটা শ্রেণি। তবে আমি কিছু মনে করছি না।

ফারিয়া আরও বলেন, শিল্পীদের এগিয়ে যাওয়ায় দর্শকদের উৎসাহ খুব দরকার। সেই সঙ্গে আমরা যদি শিল্পীদের আরেকটু উৎসাহিত করি তা হলে আরও ১০ নারী শিল্পী গানে আগ্রহী হবেন। মানুষের ভালোমন্দ লাগতেই পারে। সবার ব্যক্তিগত মতামত থাকবে- এটিই স্বাভাবিক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা