• রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
Headline
কটিয়াদীতে ছাদে খেলতে গিয়ে নিচে পরে ৩য় শ্রেণির শিক্ষার্থী নিহত! বাউফলে খণ্ডিত মরদেহ উদ্ধারের ঘটনায় নারীসহ গ্রেপ্তার২, হত্যার রহস্য উদ্‌ঘাটনের দাবি পুলিশের! দোয়ারাবাজার সীমান্তে মানব পাচার চক্রের বিরুদ্ধে বিজিবির অভিযান! নেত্রকোণা জেলা পুলিশের রিজার্ভ অফিস বার্ষিক পরিদর্শন করলেন রেঞ্জ ডিআইজি! পাইকগাছায় হিলফুল ফুজুলের খাদ্যসামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান! আমতলী-পাথরঘাটায় জলবায়ু ন্যায়বিচার ও ক্ষতিপূরণের দাবিতে র‍্যালি-মানববন্ধন! ঢালিউডে পাকিস্তানি নায়িকার গুঞ্জন: যা বললেন শাকিব খান! জ্বালানি সংকট মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বায়োগ্যাস: কুমিল্লায় প্রতিমন্ত্রী আমিনুল! সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে ভারতীয় সোলার প্যানেল ও ফেয়ারডিল সিরাপ জব্দ! মালদ্বীপে আকস্মিক মৃত্যু: আড়াই মাস আগে যাওয়া প্রবাসীর মরদেহ এখন দেশে ফেরার অপেক্ষা!

পাকিস্তানে প্রবল বৃষ্টি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে স্হানীয় বাসিন্দাদের!

Reporter Name
Update : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক | জনতার দেশ :
ভারী বৃষ্টিতে পাকিস্তানের রাজধানী শহর ইসলামাবাদ ও পাশের শহর রাওয়ালপিন্ডির বিভিন্ন এলাকা পানিতে তলিয়ে গেছে। মঙ্গলবার ১ সেপ্টেম্বর থেকে মুষলধারে বৃষ্টির কারণে নিচু এলাকাগুলো পানিতে তলিয়ে গেছে।
পরিস্থিতি বিবেচনায় রাওয়াল পিন্ডির সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অনির্দিষ্টকালের  ছুটি ঘোষণা করেছে জেলা প্রশাসন।
স্থানীয় বাসিন্দাদের অপ্রয়োজনে ঘর থেকে বাইরে না বেরোনোর আহ্বান জানিয়েছেন রাওয়ালপিন্ডি ডেপুটি কমিশনার।  পাকিস্তানের আবহাওয়া অধিদপ্তর লেহ নুল্লা খালের পানি কাটারিয়ানে ২৯ ফুট এবং গাওয়ালমান্ডিতে ২৩ দশমিক ৫ ফুট  অতিক্রম করেছে। খালটির অববাহিকায় প্রায় ২০০ মিলিমিটার বৃষ্টি হওয়ার পর কাটারিয়ান ও গাওয়ালমান্ডি এলাকায় বাসিন্দাদের সরিয়ে নেয়ার কাজ শুরু হয়। পাকিস্তানের আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী মঙ্গলবার সকাল ৮ টা ২০ মিনিট পর্যন্ত সাইদপুরে ১০৪ মিলিমিটার,  গোলরায় ১৫৭ মিলিমিটার,বোকরায় ৭২ এবং এইচ-৮/২ এলাকায় আবহাওয়া অধিদপ্তরের কাছে ১৫৫ মিলিমিটার বৃষ্টি রেকর্ড  করা হয়েছে। এছাড়া কাচেরীতে ৭৪ মিলিমিটার সামসাবাদে, ২০১ পীর উয়াধাইয়ে ৮৬ মিলি মিটার এবং নিউ কাটারিয়ানে ১৮৬ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়ে হয়েছে।

রাওয়াল পিন্ডির আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, চলতি সপ্তাহ পর্যন্ত পরিস্থিতি অপরিবর্তিত থাকবে,বৃষ্টির পানি আরো বিপদসীমা অতিক্রম করতে পারে তাই স্থানীয় অধিবাসীদের কে  এ ব্যাপারে সতর্ক থাকতে বলা হয়েছে এবং নিরাপদ আশ্রয়ে যাবার নির্দেশ দেওয়া হয়েছে।

সূত্র:

# জাতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত সংবাদ।

ছবি: সংগৃহিত।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category