• রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন
Headline
কটিয়াদীতে ছাদে খেলতে গিয়ে নিচে পরে ৩য় শ্রেণির শিক্ষার্থী নিহত! বাউফলে খণ্ডিত মরদেহ উদ্ধারের ঘটনায় নারীসহ গ্রেপ্তার২, হত্যার রহস্য উদ্‌ঘাটনের দাবি পুলিশের! দোয়ারাবাজার সীমান্তে মানব পাচার চক্রের বিরুদ্ধে বিজিবির অভিযান! নেত্রকোণা জেলা পুলিশের রিজার্ভ অফিস বার্ষিক পরিদর্শন করলেন রেঞ্জ ডিআইজি! পাইকগাছায় হিলফুল ফুজুলের খাদ্যসামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান! আমতলী-পাথরঘাটায় জলবায়ু ন্যায়বিচার ও ক্ষতিপূরণের দাবিতে র‍্যালি-মানববন্ধন! ঢালিউডে পাকিস্তানি নায়িকার গুঞ্জন: যা বললেন শাকিব খান! জ্বালানি সংকট মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বায়োগ্যাস: কুমিল্লায় প্রতিমন্ত্রী আমিনুল! সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে ভারতীয় সোলার প্যানেল ও ফেয়ারডিল সিরাপ জব্দ! মালদ্বীপে আকস্মিক মৃত্যু: আড়াই মাস আগে যাওয়া প্রবাসীর মরদেহ এখন দেশে ফেরার অপেক্ষা!

নরসিংদীতে গ্যাসের সংকট নিরসনে করণীয় নির্ধারনে মতবিনিময় সভা অনুষ্ঠিত!

Reporter Name
Update : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬

নরসিংদী থেকে|আবু নাঈম রিপন:
নরসিংদীতে গ্যাসের বর্তমান সমস্যা ও সংকট নিরসনে করণীয় নির্ধারনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৫ইং আগস্ট মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় জেলার ব্যবসায়ী, সিএনজি ফিলিং স্টেশন মালিক সমিতি, তিতাস ও পল্লী বিদ্যুৎ এর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় বক্তারা বলেন, গ‍্যাস সংকটের এই সময়ে নরসিংদী জেলার গ‍্যাসের চাহিদা পূরণের পর অন‍্য জেলার চাহিদা পূরণ করতে হবে। কারণ শিল্প সমৃদ্ধ জেলা নরসিংদী । এখানকার উৎপাদিত কাপড় দেশের ৭০ভাগ চাহিদা পূরণ করে। যদি উৎপাদন ব‍্যহত হয় তবে শ্রমিক অসন্তোষ দেখা দিবে এবং ব‍্যবসায়ীরা দেওলিয়া হয়ে যাবে। এমনভাবে চলতে থাকলে একটাসময় দেশ অচল হয়ে যাবে।
এই সংকটময় সময়ে নরসিংদী জেলার শিল্প কারখানা টিকিয়ে রাখার স্বার্থে গ‍্যাস সরবরাহ স্বাভাবিক করার জন্য সরকারের কাছে জেলা প্রশাসকদের মাধ্যমে দাবি জানান।

নরসিংদী জেলা প্রশাসক ইশরাত জাহান কেয়ার সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, নরসিংদী চেম্বার অব কমার্সের সভাপতি রাশেদুল হাসান রিন্টু, আমানত শাহ্ গ্রুপের চেয়ারম্যান হেলাল মিয়া, নরসিংদী প্রেসক্লাবের সভাপতি মাখন দাস প্রমুখ ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category