এ কে খন্দকার আজাদ| বিনোদন রিপোর্টার :
ব্রিটিশ আমলের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট খান বাহাদুর আব্দুল হালিম চৌধুরীর স্ত্রী আফিয়া খাতুন এর গর্ভে ১৪ সন্তানের মধ্যে ১১ তম সন্তান হলেন কালজয়ী অভিনেত্রী ফেরদৌসী মজুমদার! ফেরদৌসী মজুমদারের ৮ ভাই ও ছয় বোনের সবাই যার যার কর্ম জগতের স্বনামধন্য উচ্চ পর্যায়ের মনুষ্যত্ব অর্জনকারী মেধাবী! ফেরদৌসী মজুমদারের বড় ভাই- জাতীয় অধ্যাপক শিক্ষাবিদ- সাহিত্যিক কবির চৌধুরী! মেজ ভাই- প্রখ্যাত কথা সাহিত্যিক শহীদ বুদ্ধিজীবী মুনির চৌধুরী! সেজ ভাই- বিখ্যাত সাংবাদিক কথা সাহিত্যিক ও কলামিস্ট শমসের চৌধুরী! পরবর্তী দুই ভাই পাকিস্তান ও বাংলাদেশের সামরিক বাহিনীর উচ্চপর্যায়ের কর্মকর্তা ছিলেন! অন্যান্য ভাই-বোনেরাও সরকারের উচ্চপর্যায়ের আমলা ছিলেন! ফেরদৌসী মজুমদার আমাদের শৈশব কৈশোর থেকে পছন্দের প্রিয় একজন অভিনেত্রী- বিশেষ করে সংশপ্তক নাটকের হুরমতি চরিত্র থেকে ব্যাপক পরিচিতি লাভ করা- সর্বজন শ্রদ্ধেয় ও প্রিয় অভিনেত্রী হলেও তার বর্ণনাট্য চ্যালেঞ্জিং ও অনুকরণীয় জীবন সম্পর্কে অজানা ছিল অনেক কিছুই !! মাছরাঙ্গা টেলিভিশনের একটি প্রোগ্রামে ফেরদৌসী মজুমদারের স্মৃতি বিজড়িত অতীতের স্মৃতিকথার দীর্ঘ সাক্ষাৎকারটি- বিরতি আর বিজ্ঞাপনের বিরম্বনার পরেও মনমুগ্ধ হয়ে দেখলাম ও শুনলাম! সেলুট স্বাধীনতা ও একুশে পদক প্রাপ্ত অভিনেত্রী ফেরদৌসী মজুমদার ও তার সুযোগ্য পিতা-মাতা ও এক মায়ের গর্ভে জন্ম নেওয়া ১৪ জন সুপ্রতিষ্ঠিত ও স্বনামধন্য ভাই বোনকে!