• রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
Headline
বিজয়নগর থানার এসআই মাহবুব আলম জেলার শ্রেষ্ঠ পুলিশ অফিসার নির্বাচিত! কালীগঞ্জে অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, তিন ব্যবসায়ীকে জরিমানা! নরসিংদীর পলাশে হাত,পা ও লিঙ্গ বিচ্ছিন্ন অবস্থায় ৭৫ বছরের বৃদ্ধার মৃত দেহ উদ্ধার করলেন পুলিশ! তিলেকপুর হাটে খাজনার নামে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ, প্রতিবাদ করায় হামলা ও মোবাইল ছিনতাই! দুবাই-মিশর-সুয়েজ ক্যানেলের ভিসা জটিলতায় চাকরি হারাচ্ছে বাংলাদেশি নাবিকরা, জরুরি কূটনৈতিক উদ্যোগের দাবি! মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড ট্রাম্প একজন বড় মিথ্যাবাদী -আইআরজিসি এর মুখোপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেন মুহেব্বি! বাংলাদেশ পুলিশের অধস্তন কর্মকর্তা ও কর্মচারীদের বিভাগীয় পদোন্নতি বহুনির্বাচনী (এমসিকিউ) পরীক্ষা-২০২৬ উপলক্ষে প্রেস ব্রিফিং! দেশের পর্যটন খাত কে আরো উন্নত ও বিকশিত করতে ২৫২৬ জন জনবল চায় ট্যুরিস্ট পুলিশ! গ্যাস সংকটের সুযোগে সিলিন্ডার বাণিজ্য ক্রেতাদের কাছ থেকে বাড়তি ৩০০–৪০০ টাকা আদায়ের অভিযোগ! একজন দেশ প্রেমিক বাঙালি বীর যোদ্ধার নাম লেফটেন্যান্ট জেনারেল খাজা ওয়াসিউদ্দিন!

​নেত্রকোনায় ডিবি পরিচয়ে ডাকাতি: পরিকল্পনায় আপন ভাতিজা, আটক- ৩.

Reporter Name
Update : রবিবার, ১৯ জুলাই, ২০২৬

​নেত্রকোনা প্রতিনিধি : মহিউদ্দিন , নেত্রকোনা | ১৯ জুলাই ২০২৬

​নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় গোয়েন্দা (ডিবি) পুলিশের পরিচয় দিয়ে এক বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এই চাঞ্চল্যকর ডাকাতির মূল পরিকল্পনাকারী হিসেবে ভুক্তভোগীর আপন ভাতিজার নাম উঠে এসেছে। আধুনিক প্রযুক্তির সহায়তায় পুলিশ দ্রুত অভিযান চালিয়ে ডাকাত দলের তিন সদস্যকে আটক করেছে। ​শনিবার (১৯ জুলাই) দিবাগত রাত ২টার দিকে উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে সিদ্দিকুর রহমান ওয়াদুদের বাড়িতে এই দুঃসাহসিক ঘটনা ঘটে। ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, রাত ২টার দিকে ৬ জনের একটি দল নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে বাড়িতে প্রবেশ করে। তারা গৃহকর্তা সিদ্দিকুর রহমানের বিরুদ্ধে মাদক ও জাল টাকার ব্যবসার বানোয়াট অভিযোগ তুলে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে হাত-পা বেঁধে ফেলে। এরপর প্রায় তিন লাখ টাকা, পাঁচ ভরি স্বর্ণালংকার, মোবাইল ফোন ও মূল্যবান পোশাক লুট করে ডাকাত দল পালিয়ে যায়। ​ভুক্তভোগীর স্ত্রী নূর জাহান বেগম জানান, ডাকাতির ঘটনায় তাদের দেবরের ছেলের সংশ্লিষ্টতা রয়েছে, যা শুনে পরিবারটি স্তম্ভিত। প্রত্যক্ষদর্শীরাও ডাকাতি শেষে তাকে এলাকা ত্যাগ করতে দেখেছেন। খবর পাওয়ার পর দুর্গাপুর থানা পুলিশ গ্রামবাসীকে সঙ্গে নিয়ে অভিযানে নামে। লুট হওয়া একটি মোবাইল ফোন ট্র্যাকিং করে পার্শ্ববর্তী কলমাকান্দা উপজেলার সিধলী এলাকা থেকে ডাকাত দলের তিন সদস্যকে আটক করা হয়। ​আটককৃতরা হলেন: ​রাজ কুমার (২৬), হবিগঞ্জ।​আব্দুল হামিদ (৪৫), জামালপুর।​শাহীন আলম (৩৮), ব্রাহ্মণবাড়িয়া।পরিকল্পনায় আপন ভাতিজা দুর্গাপুর থানার শেষে আটককৃতদের আদালতে সোপর্দ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category