• শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
Headline
দাউদকান্দিতে পুলিশের অভিযানে ডাকাতি-চুরি মামলার পাঁচ আসামিসহ গ্রেপ্তার-২৬I সাতক্ষীরার দেবহাটায় ধর্ম নিয়ে কটুক্তির মবে শামীম হত্যা মামলায় আটক-২! শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে ‘হিলারি রোডহ্যাম ক্লিনটন অ্যাওয়ার্ড’ দেওয়ায় যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনকে ‘বোকা’ বলেছেন অন্তর্বর্তী সরকারের সাবেক আইন উপদেষ্টা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আসিফ নজরুল! লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের অভিযোগ; জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষে উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ! তাহিরপুরে নদীনির্ভর অর্থনীতিতে গতি ফেরার আশা, শনিবার খুলছে জাদুকাটা! কুমিল্লায় পতাকা বৈঠকের মাধ্যমে ধরে নিয়ে যাওয়া দুই পুলিশ সদস্যকে ফেরত দিয়েছে বিএসএফ! কুমিল্লায় প্রকাশ্যে এক যুবদল নেতাকে কুপিয়ে হত্যা! গলাচিপায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে আটক ৩, মোবাইল কোর্টে কারাদণ্ড। নরসিংদীর গর্ব হাতবিহীন “দুঃখু মিয়া ” অদম্য মনোবলে জ্বালিয়েছেন শিক্ষার আলো! নদীর বুকে জেগেছে চর, ঘাস বেচে বাঁচে হাজারো ঘর!

ট্যাংক ও আর্মাড যুদ্ধ বিশেষজ্ঞ ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) তুষার কান্তি চাকমা।

Reporter Name
Update : রবিবার, ১৯ জুলাই, ২০২৬

রাঙ্গামাটি থেকে প্রণয়ন তালুকদার :

ব্রিগেডিয়ার জেনারেল (অব.) তুষার কান্তি চাকমা হলেন বাংলাদেশ সেনাবাহিনীর একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তা ও লেখক। তিনি তাঁর বর্ণাঢ্য সামরিক ক্যারিয়ারে পিএসসি এবং এনডিসি (ndc) ডিগ্রি অর্জন করেন এবং সেনাসদরের সাঁজায়ো পরিদপ্তরে পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।বর্তমানে মূলধারার গণমাধ্যমে তিনি বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক ইস্যুতে নিয়মিত কলাম লেখেন, যার মধ্যে তাঁর পার্বত্য চট্টগ্রামের সমসাময়িক পরিস্থিতি ও ভূ-রাজনীতি বিষয়ক লেখা ও মন্তব্য উল্লেখযোগ্য।

তুষার কান্তি চাকমা ১৯৮১ সালে বাংলাদেশ মিলিটারি একাডেমি থেকে লেফটেন্যান্ট হিসেবে কমিশন লাভ করেন।
তুষার কান্তি চাকমা তার বর্ণাঢ্য সামরিক কর্মজীবনে
৯৩ আর্মার্ড ব্রিগেডের ব্রিগেড মেজর হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি সেনাবাহিনীর বিভিন্ন ইউনিটের কমান্ডিং অফিসার হিসেবে কমান্ড করেন।

বাংলাদেশ সেনাবাহিনী সেনাসদরের জিএম শাখার পরিচালক, ঢাকা সেনানিবাসে সাঁজোয়া পরিদপ্তরের দায়িত্বসহ গুরুত্বপূর্ণ নানা পদে তিনি সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেন।

আর্মার্ড ওয়্যারফেয়ার ও টেকনিক্যাল ম্যানেজমেন্ট বিষয়ে তিনি সেনাপ্রধানের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন। একইসঙ্গে তিনি ট্রাস্ট ব্যাংক লিমিটেডের পরিচালক এবং মিরপুরের ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ (DSCSC)-এ চিফ ইনস্ট্রাক্টর হিসেবে নিয়োজিত ছিলেন।

আন্তর্জাতিক পরিমণ্ডলেও নিজের যোগ্যতার স্বাক্ষর রেখেছেন তিনি। ১৯৮৯ সালে যুক্তরাষ্ট্রের ফোর্ট নক্সে অবস্থিত ইউএস আর্মি আর্মার স্কুলে উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করেন। শিক্ষাজীবনে ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে স্নাতক (বিএ) ও স্নাতকোত্তর (এমএসসি) ডিগ্রি অর্জনের পাশাপাশি ন্যাশনাল ডিফেন্স কলেজ (এনডিসি) ও পিএসসি কোর্স সম্পন্ন করেন।

দীর্ঘ সামরিক জীবনের পর ২০১৬ সালের ১ সেপ্টেম্বর তিনি BRAC Bank Limited-এ হেড অব জিএসএস অ্যান্ড প্রোকিউরমেন্ট হিসেবে যোগ দেন এবং কর্পোরেট খাতেও দক্ষতার পরিচয় দেন।

তথ্যসূত্র :

#Khagrachhari Archives.


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category