শিরোনাম :
আমেরিকা-ইসরাইলী আগ্রাসনে নিহত মুসলিম বিশ্বের শীর্ষ নেতা গণ এর তালিকা। সন্ত্রাস চাঁদাবাজির বিরুদ্ধে নতুন আইজিপির জিরো টলারেন্স নীতি। বিখ্যাত গিটারিস্ট কাজী অনিরুদ্ধ এবং কিছু স্মৃতিচারণ। ডিসি অফিস এলাকা থেকে ২২ মামলার আসামি ‘মাদক সম্রাট’ জসিম গ্রেপ্তার। নরসিংদীতে আলোচিত মিজান মিয়া ওরফে হৃদয় হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার। সেহরির পরপরই সং/ঘ/র্ষে জড়ালো দুই গ্রুপ, বাবা ছেলেসহ প্রাণ গেল ৪ জনের। বিখ্যাত চলচ্চিত্র পরিচালক ক্যাপ্টেন এহতেশাম এবং তার চলচ্চিত্র জীবন। বিখ্যাত চলচ্চিত্রাভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায় এর অজানা তথ্য। শিক্ষা মন্ত্রী এহসানুল হক মিলনের শিক্ষাগত যোগ্যতা। মন্ত্রী পরিবারের সন্তান এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামানত হারালেন।
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন

বিচারের দাবিতে মানববন্ধন নরসিংদীতে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা।

Reporter Name / ১০৭ Time View
Update : বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬

নরসিংদী প্রতিনিধি:
নরসিংদীর পলাশের  চরসিন্দুর ইউনিয়নের সুলতানপুর গ্রামে ব্যবসায়ী মনি চক্রবর্তীকে (৪২) কুপিয়ে  হত্যার প্রতিবাদে গতকাল বুধবার নরসিংদী প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে এলাকাবাসী। এ সময় তারা মনি চক্রবর্তীকে হত্যার সাথে জড়িত ব্যক্তিদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়। মানববন্ধনে নিহত মনি চক্রবর্তীর আত্মীয়-স্বজন বন্ধু-বান্ধব ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য গত সোমবার রাতে নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে নরসিংদীর উপজেলার চর সিন্দুর ইউনিয়নের সুলতানপুরগ্রামে নিজ বাড়ির পাশে দুর্বৃত্তের ধারালো অস্ত্রের আঘাতে  নিহত হন মনি চক্রবর্তী। এ ঘটনায় পলাশ  থানায় নিহত মনি চক্রবর্তীর বাবা মদন চক্রবর্তীর বাদী হয়ে অজ্ঞাত ও আসামিদের নামে হত্যা মামলা দায়ের করেন।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি)  শাহেদ আল মামুন বলেন, এ হত্যার ঘটনায় নিহতের বাবা হত্যা মামলার দায়ের করেছে। ইতোমধ্যেই কয়েকজনকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে। তদন্তের স্বার্থে পরিচয় পরে প্রকাশ করা হবে। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে পুলিশ নিবিড়ভাবে কাজ করছে।এ রিপোর্ট লিখা পর্যন্ত নিহতের লাশ ময়না তদন্তের জন্য নরসিংদি সদর হাসপাতালের মর্গে ছিল বলে জানা গেছে।
তথ্যসূত্র:
# নরসিংদী প্রেস ক্লাবের সামনে  মনি চক্রবর্তীর আত্মীয় -স্বজনদের মানব বন্ধন।
# পলাশ থানার ওসির বক্তব্য।
# বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category