শিরোনাম :
আমেরিকা-ইসরাইলী আগ্রাসনে নিহত মুসলিম বিশ্বের শীর্ষ নেতা গণ এর তালিকা। সন্ত্রাস চাঁদাবাজির বিরুদ্ধে নতুন আইজিপির জিরো টলারেন্স নীতি। বিখ্যাত গিটারিস্ট কাজী অনিরুদ্ধ এবং কিছু স্মৃতিচারণ। ডিসি অফিস এলাকা থেকে ২২ মামলার আসামি ‘মাদক সম্রাট’ জসিম গ্রেপ্তার। নরসিংদীতে আলোচিত মিজান মিয়া ওরফে হৃদয় হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার। সেহরির পরপরই সং/ঘ/র্ষে জড়ালো দুই গ্রুপ, বাবা ছেলেসহ প্রাণ গেল ৪ জনের। বিখ্যাত চলচ্চিত্র পরিচালক ক্যাপ্টেন এহতেশাম এবং তার চলচ্চিত্র জীবন। বিখ্যাত চলচ্চিত্রাভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায় এর অজানা তথ্য। শিক্ষা মন্ত্রী এহসানুল হক মিলনের শিক্ষাগত যোগ্যতা। মন্ত্রী পরিবারের সন্তান এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামানত হারালেন।
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন

নরসিংদী -৫ রায়পুরা আসনে স্বতন্ত্র প্রার্থী জামাল চৌধুরী হলফ নামায় সম্পদ আয়-ব্যয়ের হিসাবে সবার শীর্ষে।

Reporter Name / ১৩৯ Time View
Update : শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬

রায়পুরা প্রতিনিধি:
নরসিংদী-৫ (রায়পুরা) আসনে স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী জামাল আহমেদ চৌধুরী নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামায় নিজের শিক্ষাগত যোগ্যতা ও বিপুল নগদ সম্পদের তথ্য প্রকাশ করেছেন। তার স্বশিক্ষিত পরিচয় এবং হাতে থাকা ৯ কোটির বেশি নগদ অর্থ এবারের নির্বাচনী লড়াইয়ে আলাদা করে নজর কেড়েছে।

হলফনামা অনুযায়ী, জামাল আহমেদ চৌধুরী শিক্ষাগত যোগ্যতায় স্বশিক্ষিত। আনুষ্ঠানিক প্রাতিষ্ঠানিক ডিগ্রি না থাকলেও দীর্ঘদিনের ব্যবসা ও কৃষিকাজের অভিজ্ঞতার ওপর ভর করেই তিনি রাজনীতি ও অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন বলে উল্লেখ করেছেন। পেশা হিসেবে দেখানো হয়েছে বাড়ি ভাড়া ও কৃষি।

হলফনামায় তিনি নগদ টাকা হিসেবে দেখিয়েছেন ৯ কোটি ২১ লাখ ৭ হাজার ৬২২ টাকা, যা নরসিংদী-৫ আসনের প্রার্থীদের মধ্যে অন্যতম সর্বোচ্চ। এছাড়া তার নামে ব্যাংকে জমা রয়েছে ১৬ লাখ ৫০ হাজার ১৭০ টাকা এবং শেয়ার ও অন্যান্য বিনিয়োগে রয়েছে আরও ১৬ লাখ ৫০ হাজার টাকা। কৃষি, বাড়ি ভাড়া ও অন্যান্য উৎস থেকে তার বার্ষিক আয় দেখানো হয়েছে ৩১ লাখ ৫৪ হাজার ৮০৫ টাকা।

হলফনামা অনুযায়ী, জামাল আহমেদ চৌধুরীর মালিকানায় রয়েছে দুটি গাড়ি, যার বাজারমূল্য আনুমানিক ৫২ লাখ টাকা। তিনি ও তার স্ত্রীর নামে রয়েছে মোট ৪০ ভরি স্বর্ণালংকার।

স্থাবর সম্পত্তির তালিকায় উল্লেখ করা হয়েছে—কৃষি জমি ৫০০ শতাংশ, অকৃষি জমি ৮ শতাংশ, চারটি বাড়ি, একটি ফ্ল্যাট।

পুরোনো প্রার্থী, নতুন সিদ্ধান্ত:
জামাল আহমেদ চৌধুরী নরসিংদী জেলা বিএনপির সহসভাপতি। তিনি এর আগে ৯ম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে নরসিংদী-৫ আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তবে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন না পাওয়ায় তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন।

এই আসনে বিএনপির দলীয় প্রার্থী হিসেবে নির্বাচন করছেন প্রকৌশলী আশরাফ উদ্দিন বকুল। সব মিলিয়ে নরসিংদী-৫ আসনে জাতীয় সংসদ নির্বাচনে মোট ১১ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
তথ্য সূত্র:

# নির্বাচন কমিশনে জমা দেয়া হলফ নামার নথিপত্র।

# রায়পুরা টিভি (অনলাইন) প্রকাশিত সংবাদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category