• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
Headline
নগর পুড়িলে দেবালয় এড়ায় না। আজকে আমি কালকে আপনি পরশু অন্য সবাইকেই একে একে আক্রান্ত করা হবে — এনসিপি নেতা নাহিদ ইসলাম! গাজীপুরে শ্রমিক অসন্তোষ, ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ! ঢাকায় বাস থেকে নেমে রাস্তা পারাপারের সময় গাড়ির ধাক্কায় নিহত ১! টেকনাফ-উখিয়ায় ৬৪ বিজিবির অভিযান, প্রায় ৩০কোটি টাকার ইয়াবাসহ আটক ২! মেটার অবকাঠামো বিভাগের প্রধানের পদ ছাড়ছেন সন্তোষ জনার্ধন! প্রশান্ত মহাসাগরের গভীরে লুকিয়ে থাকা অক্ষত দ্বীপের সন্ধান! নড়াইলে অজয় কুন্ডু’র নেতৃত্বে সফল অভিযান তরুণীকে ৪ দিন আটকে রেখে গণধর্ষণ দুইজন গ্রেপ্তার! ম্যান ইউনাইটেড থেকে ছাঁটাই হতে পারেন ১১ ফুটবলার! নিরাপত্তাশঙ্কায় কাতার বিশ্বকাপ থেকে সরে দাঁড়াল যুক্তরাষ্ট্র! কম দামে চাল-আটা কিনতে ট্রাকের পেছনে ভিড়!

জাইকার সাথে অংশীদারিত্ব আরও জোরদারে গুরুত্বারোপ স্থানীয় সরকার মন্ত্রীর।

Reporter Name
Update : সোমবার, ৬ জুলাই, ২০২৬

​নিজস্ব প্রতিবেদক |জনতারদেশ
​জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা) বাংলাদেশের অন্যতম বৃহত্তম এবং বিশ্বস্ত উন্নয়ন সহযোগী। দেশের অবকাঠামো উন্নয়ন, স্থানীয় সরকার ব্যবস্থার আধুনিকায়ন, নিরাপদ পানি সরবরাহ এবং জনসেবামূলক নানা খাতে জাইকার অবদান অনস্বীকার্য। ভবিষ্যতে বাংলাদেশ ও জাইকার এই বন্ধুত্বপূর্ণ সহযোগিতার সম্পর্ক আরও নতুন উচ্চতায় পৌঁছাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
​রবিবার (৫ জুলাই) সচিবালয়ে জাইকার প্রেসিডেন্ট ড. তানাকা আকিহিকোর সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে মন্ত্রী এসব কথা বলেন।
​বৈঠকে বাংলাদেশ ও জাইকার মধ্যকার চলমান উন্নয়ন প্রকল্পসমূহ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে টেকসই নগর উন্নয়ন, বর্জ্য ও পানি ব্যবস্থাপনা এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানের সক্ষমতা বৃদ্ধির মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে উভয় পক্ষ গুরুত্বারোপ করেন।
​সাক্ষাৎকালে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ দ্রুত উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে। সরকারের উন্নয়ন লক্ষ্যমাত্রা দ্রুত ও কার্যকরভাবে বাস্তবায়নে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। স্থানীয় সরকার ব্যবস্থাকে আধুনিক, কার্যকর ও জনবান্ধব করে গড়ে তুলতে জাইকার দীর্ঘ অভিজ্ঞতা, কারিগরি সহায়তা এবং বিনিয়োগ বাংলাদেশের টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।’
​জাইকার প্রেসিডেন্ট ড. তানাকা আকিহিকো বাংলাদেশের উন্নয়ন যাত্রায় জাইকার পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।
​বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের সচিব মোঃ শহীদুল হাসান, পরিবীক্ষণ, মূল্যায়ন ও পরিদর্শন অনুবিভাগের মহাপরিচালক মোঃ মাহমুদুল হাসান, এনডিসি এবং মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
​বিশ্লেষকদের মতে, এই উচ্চপর্যায়ের সৌজন্য সাক্ষাৎ বাংলাদেশ ও জাইকার দীর্ঘদিনের কৌশলগত অংশীদারিত্বকে আরও সুসংহত করবে। একই সঙ্গে এটি স্থানীয় সরকার খাতসহ জাতীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রকল্পে নতুন সহযোগিতার দিগন্ত উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category