• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
Headline
নগর পুড়িলে দেবালয় এড়ায় না। আজকে আমি কালকে আপনি পরশু অন্য সবাইকেই একে একে আক্রান্ত করা হবে — এনসিপি নেতা নাহিদ ইসলাম! গাজীপুরে শ্রমিক অসন্তোষ, ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ! ঢাকায় বাস থেকে নেমে রাস্তা পারাপারের সময় গাড়ির ধাক্কায় নিহত ১! টেকনাফ-উখিয়ায় ৬৪ বিজিবির অভিযান, প্রায় ৩০কোটি টাকার ইয়াবাসহ আটক ২! মেটার অবকাঠামো বিভাগের প্রধানের পদ ছাড়ছেন সন্তোষ জনার্ধন! প্রশান্ত মহাসাগরের গভীরে লুকিয়ে থাকা অক্ষত দ্বীপের সন্ধান! নড়াইলে অজয় কুন্ডু’র নেতৃত্বে সফল অভিযান তরুণীকে ৪ দিন আটকে রেখে গণধর্ষণ দুইজন গ্রেপ্তার! ম্যান ইউনাইটেড থেকে ছাঁটাই হতে পারেন ১১ ফুটবলার! নিরাপত্তাশঙ্কায় কাতার বিশ্বকাপ থেকে সরে দাঁড়াল যুক্তরাষ্ট্র! কম দামে চাল-আটা কিনতে ট্রাকের পেছনে ভিড়!

হরিপুরে সরকারি সহায়তা বিতরণ, হাসপাতাল পরিদর্শনে এমপি ডা. আব্দুস সালাম।

Reporter Name
Update : রবিবার, ৫ জুলাই, ২০২৬

 

নয়ন হোসেন
ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় বিভিন্ন সরকারি দপ্তরের উদ্যোগে অসহায়, প্রতিবন্ধী, রোগী, শিক্ষার্থী ও কৃষকদের মাঝে নানা ধরনের সরকারি সহায়তা ও অনুদান বিতরণ করা হয়েছে।

রবিবার (৫ জুলাই) উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব সহায়তা উপকারভোগীদের হাতে তুলে দেন ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য ডা. মো. আব্দুস সালাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হরিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চন্দন কর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্যের সহধর্মিণী অধ্যাপক ড. হাসিনা আফরোজ।

উপজেলা প্রশাসন জানায়, সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে ক্যান্সার ও অন্যান্য জটিল রোগে আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসা সহায়তার চেক বিতরণ করা হয়। পাশাপাশি প্রাথমিক শিক্ষা বিভাগের উদ্যোগে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ, প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য হুইলচেয়ার এবং কৃষকদের মাঝে আধুনিক স্প্রেয়ার মেশিন প্রদান করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে ডা. মো. আব্দুস সালাম বলেন, সরকারের লক্ষ্য হলো প্রকৃত উপকারভোগীদের কাছে সেবা ও সহায়তা পৌঁছে দেওয়া। এ লক্ষ্যে জনপ্রতিনিধি ও প্রশাসন সমন্বিতভাবে কাজ করছে।
সভাপতির বক্তব্যে ইউএনও চন্দন কর বলেন, সরকারি সহায়তা যেন স্বচ্ছতার সঙ্গে প্রকৃত উপকারভোগীদের হাতে পৌঁছে যায়, সে বিষয়ে উপজেলা প্রশাসন সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।

অনুষ্ঠানে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ আবু তাহের, হরিপুর থানার ওসি (তদন্ত) শরিফ উদ্দিন, উপজেলা বিএনপির সহ-সভাপতি ইসমাইল হোসেন, উপদেষ্টা অধ্যাপক করিমুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ রানা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় সাংবাদিক, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

এর আগে সংসদ সদস্য ডা. মো. আব্দুস সালাম হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। তিনি হাসপাতালের পরিচ্ছন্নতা কার্যক্রম ও চলমান উন্নয়নমূলক কাজ ঘুরে দেখেন। পরিদর্শন শেষে হাসপাতাল চত্বরে একটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন।
পুরো কর্মসূচির আয়োজন ও বাস্তবায়নে সার্বিক দায়িত্ব পালন করে হরিপুর উপজেলা প্রশাসন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category