শিরোনাম :
ধর্মীয় দৃষ্টিকোন থেকে সুন্নী খারেজী ও রাফেজী সম্প্রদায় —– মাকতুবাত শরীফ। শাপলা চত্বর গণহত্যা মামলা আসামি হচ্ছেন সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ- আল -মামুন। সংরক্ষিত নারী আসন এবং সমকালীন রাজনৈতিক প্রসঙ্গ। খুলনায় দায়িত্বরত অবস্থায় পুলিশ কনস্টেবল নিজের অ*স্ত্র দিয়ে গু*লি করে আত্ম*হত্যা। টাইম ম্যাগাজিনের জরিপে ১০০ প্রভাবশালীর তালিকায় প্রধান মন্ত্রী তারেক রহমান। দেশে জ্বালানি তেলের তীব্র সংকট পেট্রোল পাম্পে হাহাকার, সরকার বলছে মজুদ সন্তোষজনক, বাস্তব চিত্র ভিন্ন। পুলিশের তথ্য : ওসমান হাদী হত্যায় ব্যবহৃত পিস্তল কেনা হয় ২ লাখ টাকায় শেষ পর্যন্ত পিস্তলটি উদ্ধার হয় নরসিংদী থেকে। কলাপাড়ায় (পটুয়াখালী) পড়া না পারায় অষ্টম শ্রেনীর শিক্ষার্থীকে মারধর, অজ্ঞান অবস্থায় হাসপাতালে ভর্তি । লালন ধর্মের অনুসারী কুষ্টিয়ার কথিত পীর শামীম ওরফে বাবা জাহাঙ্গীর হত্যার অন্ত:রালে। আহমদ ছফার বিয়ে ও শামীম শিকদার প্রসঙ্গ।
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন

‎কলাপাড়ায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে ৫ জন হাসপাতালে।

Reporter Name / ৩১১ Time View
Update : বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫



‎ফোরকানুল ইসলাম,কলাপাড়া উপজেলা (পটুয়াখালী)প্রতিনিধি   :   পটুয়াখালীর কলাপাড়ায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে একই পরিবারের পাঁচজনকে অজ্ঞান অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবার রাতে টিয়াখালী ইউনিয়নের মধ্য টিয়াখালী গ্রামে এ ঘটনা ঘটে।  অজ্ঞান হওয়া ব্যক্তিরা হলেন হাবিব গাজী (৪০), তার স্ত্রী ঝর্ণা (৩৫), মেয়ে হাবিবা জান্নাত (১৮), আশা ইতি (৭) ও সুমাইয়া (৯)।


‎ঘটনার পর এলাকাবাসী সন্দেহভাজন এমদাদুল ইসলাম (৫০) নামে একজনকে আটক করে পুলিশে সোপর্দ করে। তার বাড়ি বরগুনা জেলার পাথরঘাটা উপজেলায়।


‎ ভুক্তভোগী হাবিব গাজী জানান, তার স্ত্রী মানসিক ভাবে অসুস্থ হওয়ায় তাকে চিকিৎসার কথা বলে এমদাদুল ইসলাম সন্ধ্যায় বাড়িতে আসেন। পরে তিনি সবাইকে পানির গ্লাস এগিয়ে দিলে তা পান করার পর পরিবারের সবাই অজ্ঞান হয়ে যায়।


‎এ বিষয়ে কলাপাড়া থানার এসআই মো. মোফাজ্জল হোসেন বলেন, আটক ব্যক্তিকে থানায় রাখা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তিনি পেশাদার মলমপার্টির সদস্য। ভুক্তভোগী পরিবারকে মামলা করার পরামর্শ দেয়া হয়েছে। মামলা হলে তাকে আদালতে প্রেরণের ব্যবস্থা করা হবে।






আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category