শিরোনাম :
টাইম ম্যাগাজিনের জরিপে ১০০ প্রভাবশালীর তালিকায় প্রধান মন্ত্রী তারেক রহমান। দেশে জ্বালানি তেলের তীব্র সংকট পেট্রোল পাম্পে হাহাকার, সরকার বলছে মজুদ সন্তোষজনক, বাস্তব চিত্র ভিন্ন। পুলিশের তথ্য : ওসমান হাদী হত্যায় ব্যবহৃত পিস্তল কেনা হয় ২ লাখ টাকায় শেষ পর্যন্ত পিস্তলটি উদ্ধার হয় নরসিংদী থেকে। কলাপাড়ায় (পটুয়াখালী) পড়া না পারায় অষ্টম শ্রেনীর শিক্ষার্থীকে মারধর, অজ্ঞান অবস্থায় হাসপাতালে ভর্তি । লালন ধর্মের অনুসারী কুষ্টিয়ার কথিত পীর শামীম ওরফে বাবা জাহাঙ্গীর হত্যার অন্ত:রালে। আহমদ ছফার বিয়ে ও শামীম শিকদার প্রসঙ্গ। যত চাপই আসুক ব্রিটেন কে ইরানের বিরুদ্ধে যুদ্ধে টেনে নেয়া যাবেনা —- ব্রিটিশ প্রধানমন্ত্রী। একটি শিক্ষনীয় গল্প এবং আমাদের মানবিক চরিত্র। ৯ম পদাতিক ডিভিশনের নিষ্ক্রিয়তা: ৪ আগস্টের রহস্য ঘিরে নতুন প্রশ্ন। আধুনিক বিকৃত ইসলাম এবং মদিনা বিশ্ব বিদ্যালয়ের শিক্ষা কারিকুলাম।
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন

২৩৭ টি আসনে বিএনপির প্রার্থী ঘোষণা। এখনো বাকি ৬৩ আসন, যাদের ভাগ্যে জোটেনি মনোনয়ন

Reporter Name / ২৭৫ Time View
Update : মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫

  1. জনতার দেশ রিপোর্ট :বাংলাদেশের আসন্ন জাতীয় সামনে রেখে ২৩৭ টি আসনে প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এর মধ্যে দলটির চেয়ারপারসন খালেদা জিয়াকে তিনটি আসনে এবং চেয়ারম্যান তারেক রহমানকে একটি আসনে প্রার্থী করা হয়েছে।খালেদা জিয়া নির্বাচন করবেন ফেণী-১ বগুড়া -৭ এবং দিনাজপুর ৩ আসন থেকে। অন্যদিকে তারেক রহমান বগুড়া- ৬ আসন থেকে নির্বাচনে অংশ নেবেন। গত সোমবার বিকালে গুলশানে অবস্থিত বিএনপি’র চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রাথমিক এই প্রার্থী তালিকা ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার আগে বেলা সাড়ে ১২টায়  জরুরী বৈঠকে বসেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা।কয়েক ঘন্টা ব্যাপী  চলা ওই বৈঠকে লন্ডন থেকে ভার্চুয়ালী যুক্ত হয়ে সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নেতাদের মধ্যে কে, কোন আসন থেকে নির্বাচন করবেন এই বৈঠকই ঠিক করা হয় বলে জানা গেছে। অক্টোবর মাস থেকে সম্ভাব্য প্রার্থীদের সাক্ষাৎকার নিতে শুরু করেছিল দলটি। এদিকে সংসদীয় আসনের মধ্যে ৬৩ আসনে বিএনপি এখনো কোন প্রার্থীর নাম ঘোষণা করেনি। বড় একটি অংশ মিত্রদল গুলোর জন্য ছেড়ে দেওয়া হতে পারে বলে দলটির একাধিক সূত্রে জানা গেছে। আবার কিছু কিছু আসনে দলের একাধিক মনোনয়ন প্রত্যাশী রয়েছেন।তবে ৬৩ আসনের মধ্যে কতগুলোতে বিএনপি’র প্রার্থী দেওয়া হবে এবং কতগুলো মিত্রদের জন্য ছেড়ে দেওয়া হবে সে বিষয়ে সুনির্দিষ্ট করে কিছু জানানো হয়নি। সোমবার ঘোষণা করা বিএনপির প্রার্থী তালিকায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, মহাসচিব রুহুল কবীর রিজভী, যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল,    বেগম সেলিমা রহমান সহ বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ  কেন্দ্রীয় নেতার নাম দেখা যায়নি। নেই একাদশ সংসদের সংগৃহিত আসনের সাবেক সংসদ সদস্য রুমিন ফারহানার নামও।যদিও প্রার্থীদের নাম ঘোষণার সময়ই বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, এটি প্রাথমিক তালিকা। তিনি এটাও জানিয়েছেন যে, দল মনে করলে যেকোনো কারণে যে কোন সংশোধনী আনতে পারে। তারই শেষ অপেক্ষায় প্রহর গুনছেন মনোনয়ন বঞ্চিত নেতা গণ।
    তথ্যসূত্র: * বিএনপির চেয়ার পার্সনের কার্যালয়*
    * বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিকস  মিডিয়ায় প্রকাশিত সংবাদ মাধ্যম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category