• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
Headline
নগর পুড়িলে দেবালয় এড়ায় না। আজকে আমি কালকে আপনি পরশু অন্য সবাইকেই একে একে আক্রান্ত করা হবে — এনসিপি নেতা নাহিদ ইসলাম! গাজীপুরে শ্রমিক অসন্তোষ, ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ! ঢাকায় বাস থেকে নেমে রাস্তা পারাপারের সময় গাড়ির ধাক্কায় নিহত ১! টেকনাফ-উখিয়ায় ৬৪ বিজিবির অভিযান, প্রায় ৩০কোটি টাকার ইয়াবাসহ আটক ২! মেটার অবকাঠামো বিভাগের প্রধানের পদ ছাড়ছেন সন্তোষ জনার্ধন! প্রশান্ত মহাসাগরের গভীরে লুকিয়ে থাকা অক্ষত দ্বীপের সন্ধান! নড়াইলে অজয় কুন্ডু’র নেতৃত্বে সফল অভিযান তরুণীকে ৪ দিন আটকে রেখে গণধর্ষণ দুইজন গ্রেপ্তার! ম্যান ইউনাইটেড থেকে ছাঁটাই হতে পারেন ১১ ফুটবলার! নিরাপত্তাশঙ্কায় কাতার বিশ্বকাপ থেকে সরে দাঁড়াল যুক্তরাষ্ট্র! কম দামে চাল-আটা কিনতে ট্রাকের পেছনে ভিড়!

অপরাধ দমনে কঠোর অবস্থান: রানীনগর আত্রাই মহাসড়কে টহল ও একঢালা পুলিশ ক্যাম্প কার্যক্রম পরিদর্শনে পুলিশ সুপার।

Reporter Name
Update : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬

নওগাঁ থেকে মো: রাফি হোসেন :
জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন এবং জননিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে মহাসড়কে পরিচালিত রাত্রীকালীন টহল কার্যক্রম পরিদর্শন করেছেন নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।
পরিদর্শনকালে তিনি মহাসড়কে দায়িত্ব পালনরত পুলিশ সদস্যদের কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন। এ সময় যানবাহন তল্লাশি, সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনের ওপর নজরদারি এবং সড়ক নিরাপত্তা জোরদারের বিভিন্ন বিষয় খতিয়ে দেখেন। পাশাপাশি দায়িত্বপালনে পেশাদারিত্ব, সতর্কতা ও সর্বোচ্চ নিষ্ঠা বজায় রাখতে সংশ্লিষ্ট কর্মকর্তা ও সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
একই সফরে পুলিশ সুপার আকস্মিকভাবে রাণীনগর থানার আওতাধীন একঢালা পুলিশ ক্যাম্প পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি ক্যাম্পের সার্বিক কার্যক্রম, নিরাপত্তা ব্যবস্থা, ডিউটি ব্যবস্থাপনা এবং সেখানে কর্মরত পুলিশ সদস্যদের দায়িত্ব পালনের অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন।
এ সময় তিনি ক্যাম্পে দায়িত্বরত সদস্যদের সঙ্গে মতবিনিময় করে জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিতকরণ, অপরাধ প্রতিরোধ এবং দ্রুত ও কার্যকর পুলিশি সেবা প্রদানের লক্ষ্যে সর্বদা সজাগ ও দায়িত্বশীল থাকার নির্দেশনা দেন।
পুলিশ সুপার বলেন, “জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে নওগাঁ জেলা পুলিশের সকল ইউনিট নিরলসভাবে কাজ করে যাচ্ছে। অপরাধ নিয়ন্ত্রণ, সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের তদারকি ও পরিদর্শন কার্যক্রম নিয়মিতভাবে অব্যাহত থাকবে।”
জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, নিরাপদ ও অপরাধমুক্ত পরিবেশ গড়ে তুলতে নওগাঁ জেলায় রাত্রীকালীন টহল, বিশেষ অভিযান এবং মাঠপর্যায়ের তদারকি কার্যক্রম আরও জোরদার করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category