• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
Headline
নগর পুড়িলে দেবালয় এড়ায় না। আজকে আমি কালকে আপনি পরশু অন্য সবাইকেই একে একে আক্রান্ত করা হবে — এনসিপি নেতা নাহিদ ইসলাম! গাজীপুরে শ্রমিক অসন্তোষ, ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ! ঢাকায় বাস থেকে নেমে রাস্তা পারাপারের সময় গাড়ির ধাক্কায় নিহত ১! টেকনাফ-উখিয়ায় ৬৪ বিজিবির অভিযান, প্রায় ৩০কোটি টাকার ইয়াবাসহ আটক ২! মেটার অবকাঠামো বিভাগের প্রধানের পদ ছাড়ছেন সন্তোষ জনার্ধন! প্রশান্ত মহাসাগরের গভীরে লুকিয়ে থাকা অক্ষত দ্বীপের সন্ধান! নড়াইলে অজয় কুন্ডু’র নেতৃত্বে সফল অভিযান তরুণীকে ৪ দিন আটকে রেখে গণধর্ষণ দুইজন গ্রেপ্তার! ম্যান ইউনাইটেড থেকে ছাঁটাই হতে পারেন ১১ ফুটবলার! নিরাপত্তাশঙ্কায় কাতার বিশ্বকাপ থেকে সরে দাঁড়াল যুক্তরাষ্ট্র! কম দামে চাল-আটা কিনতে ট্রাকের পেছনে ভিড়!

চট্টগ্রামে এক প্রবাসীর স্ত্রীকে ডিবি কার্যালয়ে আটকে রেখে কোটি টাকা আদায়ের অভিযোগ।

Reporter Name
Update : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬

চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রামে গোয়েন্দা শাখার কার্যালয়ে প্রবাসীর স্ত্রী কে রাতভর আটক রেখে লীলতা হানি ও পরিবারের সদস্যদের হুমকি দিয়ে এক কোটি দশ লাখ টাকা আদায়ের অভিযোগ উঠেছে। অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ডিবির উপ পরিদর্শক এসআই মহিউদ্দিন রাজু।
ভুক্ত ভোগী লুৎফর নেছা অভিযোগ করেছেন, তাকে বাসা থেকে ডিবি কার্যালয় তুলে নিয়ে প্রায় ১৬ ঘন্টা আটকে রাখা হয়। এরপর একটি অঙ্গীকার নামায় জোর করে স্বাক্ষর নেওয়া হয় পরে প্রাণ ও পরিবারের নিরাপত্তার ভয়ে তিনি এবং তার প্রবাসী স্বামী এক কোটি দশ লাখ টাকা পরিশোধ করেন। ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট অর্থ লেনদেনের স্ক্রিনশট অডিও রেকর্ড এবং আদালতে দাখিল করা মামলার নথি পর্যালোচনা করে টাকা নেওয়ার প্রমাণ পাওয়া গেছে।
এ ঘটনায় গত ১ জুন চট্টগ্রাম মহানগর হাকিম আদালতে ভুক্তভোগী মামলা দায়ের করেন। মামলাটি আমলে নিয়ে তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশ দেয়।বাদী পক্ষের আইনজীবী আবু বকর সিদ্দিক বলেন, পাঁচ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে আদালত বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছে।
মামলার নথি থেকে জানা গেছে লুৎফর নেছার স্বামী ফজলুল কাদের দীর্ঘদিন ধরে সংযুক্ত আরব আমিরাতে মোবাইল অ্যাক্সেসরিজের ব্যবসা করেন। ২০২৪ সালে সেখানে তার সংগে পরিচয় হয় ফটিকছড়ির বাসিন্দা নাজমুল হাসান ওরফে নাহিদের সঙ্গে। পরে দুজন যৌথভাবে ব্যবসা শুরু করেন। কিন্তু এক পর্যায়ে ব্যবসায়ের লোকশান হওয়ার পর ২০২৫ সালের মাঝামাঝি সময়ে নাহিদ দেশে ফিরে আসেন।এরপর তিনি ফজলুল কাদেরের কাছে ২ কোটি ৫০ লাখ টাকা দাবি করেন।
স্বামী বিদেশে থাকায় নাহিদ সরাসরি তার স্ত্রী লুৎফর নেসার সঙ্গে যোগাযোগ শুরু করেন। এক পর্যায়ে তাকে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে।
মামলার বর্ণনা অনুযায়ী ২০২৫ সালের ২৪ ডিসেম্বর সন্ধ্যায় নগরের মুরাদপুর এলাকার নিজ বাসা থেকে ডিবি পরিচয়ে কয়েকজন ব্যক্তি তাকে উঠিয়ে নিয়ে যান। তাদের মধ্যে নাহিদ, ডিবির এসআই মহিউদ্দিন রাজু বরখাস্ত সাবেক ডিবি কর্মকর্তা দীপঙ্কর এবং আরো দুজন ছিলেন। তার দাবি কোন গ্রেফতারি পরোয়ানা বা লিখিত নোটিশ ছাড়াই তাকে জোরপূর্ব একটি গাড়িতে তুলে নেওয়া হয়।
এরপর নগরের মনসুরাবাদে ডিবি উত্তর বিভাগের কার্যালয়ে তাকে রাতভর রাখা হয় শরীরের স্পর্শকাতর জায়গায় হাত দিয়ে শ্লীলতাহানি করা হয় এবং ২ কোটি ৫০ লাখ টাকা পরিষদের জন্য চাপ দেওয়া হয়। টাকা না দিলে তার মেয়ে জামাই বাবা ও ভাইকে মাদক মামলার ফাঁসানো হবে বলে হুমকি দেয়া হয় এবং তাদের হত্যা করে লাশ গুম করার ভয় ভীতি প্রদর্শন করা হয়।
মামলার এজাহারে আরো বলা হয়, এক পর্যায়ে ভয়ে টাকা দিতে সম্মত হলে ডিবির কার্যালয়ে একটি কম্পিউটারের তিনটি ১০০ টাকার জুডিশিয়াল স্টাম্পে অঙ্গীকারনামা প্রস্তুত করা হয়। অঙ্গীকারনামায় উল্লেখ ছিল ৩০ ডিসেম্বর ২০২৫ এর মধ্যে ২ কোটি ৫৯ লাখ টাকা পরিশোধ না করলে এসআই মহিউদ্দিন রাজু ব্যবস্থা নিতে পারবেন এতে লুৎফর নেছার কোন আপত্তি থাকবে না। জোরপূর্বক তার কাছ থেকে ওই নথিতে স্বাক্ষর নেওয়া হয়।
ডিবি কার্যালয় থেকে ফিরে পরিবারটি আতঙ্কে পড়ে যায়। আত্মীয়-স্বজনের কাছ থেকে ধার অর্থ সংগ্রহ করে তারা এক কোটি দশ লাখ টাকা জোগাড় করেন। এক জানুয়ারি তিনি আবার ডিবি কার্যালয় যান অভিযুক্তদের কাছে ওই টাকা হস্তান্তর করেন।
সাংবাদিকদের জিজ্ঞাসাবাদে এস আই মহিউদ্দিন রাজুর বক্তব্যে বিভিন্ন অসঙ্গতি পাওয়া যায়।
এ ব্যাপারে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার হাসান শওকত আলী বলেন, আইনের বাইরে গিয়ে কেউ কাউকে তুলে আনতে পারে না।মামলা হয়েছে বলে জেনেছি। নির্দেশ দিয়েছি তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। অভিযোগের সত্যতা প্রমাণিত হলে দায়ী ও দোষী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category