• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
Headline
নগর পুড়িলে দেবালয় এড়ায় না। আজকে আমি কালকে আপনি পরশু অন্য সবাইকেই একে একে আক্রান্ত করা হবে — এনসিপি নেতা নাহিদ ইসলাম! গাজীপুরে শ্রমিক অসন্তোষ, ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ! ঢাকায় বাস থেকে নেমে রাস্তা পারাপারের সময় গাড়ির ধাক্কায় নিহত ১! টেকনাফ-উখিয়ায় ৬৪ বিজিবির অভিযান, প্রায় ৩০কোটি টাকার ইয়াবাসহ আটক ২! মেটার অবকাঠামো বিভাগের প্রধানের পদ ছাড়ছেন সন্তোষ জনার্ধন! প্রশান্ত মহাসাগরের গভীরে লুকিয়ে থাকা অক্ষত দ্বীপের সন্ধান! নড়াইলে অজয় কুন্ডু’র নেতৃত্বে সফল অভিযান তরুণীকে ৪ দিন আটকে রেখে গণধর্ষণ দুইজন গ্রেপ্তার! ম্যান ইউনাইটেড থেকে ছাঁটাই হতে পারেন ১১ ফুটবলার! নিরাপত্তাশঙ্কায় কাতার বিশ্বকাপ থেকে সরে দাঁড়াল যুক্তরাষ্ট্র! কম দামে চাল-আটা কিনতে ট্রাকের পেছনে ভিড়!

কাফনে রক্তের দাগ দেখে রাউজানে বৃদ্ধের জানাজা স্থগিত।

Reporter Name
Update : সোমবার, ৮ জুন, ২০২৬

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি:

কবর প্রস্তুত, জানাজার জন্য লাশ খাটিয়ায়ও তোলা হয়েছিল। ঠিক তখনই কাফনের কাপড়ে দেখা মেলে রক্তের দাগ। এতে উপস্থিত লোকজনের মনে সন্দেহ দানা বাঁধলে দাফন স্থগিত করে পুলিশে খবর দেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

রবিবার (৭ জুন) বিকেলে চট্টগ্রামের রাউজান উপজেলার পূর্বগুজরা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ননা হাজী তালুকদার বাড়িতে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম সিরাজ উদ্দৌলা দুলাল। তিনি ওই এলাকার প্রয়াত আব্দুস সাত্তারের ছেলে। দীর্ঘ দিন প্রবাসে থাকা দুলাল সম্প্রতি দেশে ফিরে পরিবার নিয়ে চট্টগ্রাম নগরীর সুন্নিয়া মাদরাসা সংলগ্ন একটি ভাড়া বাসায় বসবাস করছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার সকালে নগরীর বাসায় সিরাজ উদ্দৌলার ‘স্বাভাবিক মৃত্যু’ হয়েছে বলে পরিবারের পক্ষ থেকে প্রচার করা হয়। রবিবার দুপুর ২টার দিকে কাফনে মোড়ানো লাশ দাফনের জন্য গ্রামের বাড়ি রাউজানের পূর্বগুজরায় আনা হয়। আসরের নামাজের পর জানাজার প্রস্তুতি নেওয়ার সময় উপস্থিত লোকজন কাফনের কাপড়ে অতিরিক্ত রক্তের দাগ দেখতে পান।

এতে মৃত্যুর কারণ নিয়ে রহস্য তৈরি হলে স্থানীয়রা দাফন আটকে দেন। স্থানীয় বাসিন্দা আব্বাস উদ্দিন বলেন, দাফনের জন্য কবর প্রস্তুত করা হয়েছিল। কিন্তু জানাজার ঠিক আগে লাশ খাটিয়ায় নেওয়ার সময় কাফনের কাপড়ে অতিরিক্ত রক্ত দেখা যায়। এতে সবার সন্দেহ হলে দাফন স্থগিত করে পুলিশকে খবর দেওয়া হয়।

নিহতের ভগ্নিপতি মো. ইউসূফ বাবুল অভিযোগ করে বলেন, সম্প্রতি সিরাজ উদ্দৌলাকে তার স্ত্রী ঘর থেকে বের করে দিয়েছিলেন। তখন তিনি আমাদের এক আত্মীয়ের বাসায় আশ্রয় নেন। পরে আবার নিজের বাসায় ফিরে যান। তার মাথায় তিনটি কোপের চিহ্ন রয়েছে। এটি কোনোভাবেই স্বাভাবিক মৃত্যু হতে পারে না। আমরা তদন্ত সাপেক্ষে এই মৃত্যুর প্রকৃত কারণ ও বিচার চাই।

তবে নিহতের স্ত্রী জাহেদা বেগমের দাবি, তাঁর স্বামীর স্বাভাবিক মৃত্যুই হয়েছে। মৃত্যুর দুই দিন আগে তিনি ঘরে চেয়ার থেকে পড়ে গিয়ে সামান্য আঘাত পেয়েছিলেন। খবর পেয়ে রাউজান থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে রাত পৌনে ৯টার দিকে মরদেহটি নিজেদের হেফাজতে নেয়।

রাউজান থানার উপপরিদর্শক (এসআই) সাদ্দাম হোসেন জানান, লাশের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। বিষয়টি গভীরভাবে খতিয়ে দেখা হচ্ছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রাউজান থানার পরিদর্শক (তদন্ত) নিজাম উদ্দিন দেওয়ান বলেন, “মূল ঘটনাটি ঘটেছে চট্টগ্রাম নগরী এলাকায়। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মরদেহ উদ্ধার করেছি। সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category