এমডি একে খন্দকার আজাদ:
একটি শিশুকে পুকুর ঘাট থেকে টেনে হিচড়ে নেয়া বাগেরহাটের খানজাহান আলী মাজারের কুমিরটিকে সরিয়ে নেয়া হচ্ছে সুন্দরবনে! যদিও আজ থেকে ৬ শত বছর আগে ২০০ বিঘা জমির আয়তনের এই বিশাল দিঘীটিতে কুমির ছাড়ার পিছনে ছিল সেই সময়ের বাস্তবতার আলোকে ছিল একটি শুভ উদ্যোগ। সেই সময় খুলনা অঞ্চলের বাগেরহাট এলাকায় খাবারের জন্য মিঠা পানির অভাব ছিল মারাত্মক আকারে এবং সেই সময় খাবার যোগ্য সুপেয় মিঠ পানি সংগ্রহের জন্য এই দিঘির অবদান ছিল অনস্বীকার্য এবং এই বিশাল দিঘিটির খাবার পানি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্যই সেখানে মিঠা পানির কুমির ছাড়া হয়েছিল ছিল- যাতে এলাকার হাজার হাজার মানুষের ব্যবহারযোগ্য ও খাবার পানির উৎস- দিঘির পানি কেউ যাতে নষ্ট করতে না পারে- এভাবেই একটি সৎ ও জীবনের প্রয়োজনে সুপেয় পানি রক্ষণাবেক্ষণের উদ্যোগ নিয়ে ৬০০ বছর আগে থেকে এই দিঘিতে কুমিরের বসবাস শুরু হলেও পরবর্তীতে এটাকে বাণিজ্যিক করণ করা হয় কতিপয় অর্থলোভী মাজার ব্যবসায়ীদের কারণে! সর্বশেষ মাদ্রাজ থেকে আনা কুমিরগুলো ছিল লোনা পানির হিংস্র প্রকৃতির কুমির। বাস্তবতা হচ্ছে এখন আর ৬ শত বছর আগের পানির সমস্যা বাংলাদেশে বিরাজমান নাই- বিধায় হিংস্র কুমির এই দিঘিতে থাকার আর প্রয়োজন নাই সুতরাং খান জাহান আলী মাজারের এই হিংস্র কুমিরটিকে সুন্দরবন সরিয়ে নেওয়ার সময়োপযোগী সিদ্ধান্ত নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ’কে স্বাগত জানাই!
ছবি সংগ্রহ: দৈনিক যুগান্তর পত্রিকার নিউজ পেজ থেকে।