• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
Headline
নগর পুড়িলে দেবালয় এড়ায় না। আজকে আমি কালকে আপনি পরশু অন্য সবাইকেই একে একে আক্রান্ত করা হবে — এনসিপি নেতা নাহিদ ইসলাম! গাজীপুরে শ্রমিক অসন্তোষ, ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ! ঢাকায় বাস থেকে নেমে রাস্তা পারাপারের সময় গাড়ির ধাক্কায় নিহত ১! টেকনাফ-উখিয়ায় ৬৪ বিজিবির অভিযান, প্রায় ৩০কোটি টাকার ইয়াবাসহ আটক ২! মেটার অবকাঠামো বিভাগের প্রধানের পদ ছাড়ছেন সন্তোষ জনার্ধন! প্রশান্ত মহাসাগরের গভীরে লুকিয়ে থাকা অক্ষত দ্বীপের সন্ধান! নড়াইলে অজয় কুন্ডু’র নেতৃত্বে সফল অভিযান তরুণীকে ৪ দিন আটকে রেখে গণধর্ষণ দুইজন গ্রেপ্তার! ম্যান ইউনাইটেড থেকে ছাঁটাই হতে পারেন ১১ ফুটবলার! নিরাপত্তাশঙ্কায় কাতার বিশ্বকাপ থেকে সরে দাঁড়াল যুক্তরাষ্ট্র! কম দামে চাল-আটা কিনতে ট্রাকের পেছনে ভিড়!

পাবনায় কিশোরী হাত-পা বাঁধা বস্তাবন্দি মরদেহ উদ্ধার

Reporter Name
Update : বুধবার, ৩ জুন, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:

পাবনার সদর উপজেলার ভাড়ারা ইউনিয়নের বলরামপুর এলাকায় পদ্মা নদী থেকে এক কিশোরীর (১৪-১৬) হাত-বাঁধা ও বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ মে) সকাল ১০টার দিকে বলরামপুর পীরপুর-সংলগ্ন নদীর তীর থেকে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।

নিহত ওই কিশোরীর পরিচয় এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ। তবে তার গলায় একটি রুপার চেইন ছিল বলে জানা গেছে। স্থানীয়দের ধারণা, ধর্ষণের পর তাকে হত্যা করে লাশ নদীতে ফেলে গেছে দুর্বৃত্তরা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে পদ্মার চরে কৃষকেরা কাজ করতে যাওয়ার সময় নদীর তীরে আটকে থাকা একটি নৌকার পাশে প্লাস্টিকের মুরগির বস্তা ভাসতে দেখেন। সন্দেহ হলে এক কৃষক কাঁচি দিয়ে বস্তার মুখ কেটে ভেতরে এক কিশোরীর লাশ দেখতে পান। লাশটির হাত বাঁধা এবং গলায় বাজারের ব্যাগ জড়ানো ছিল। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ এসে লাশটি উদ্ধার করে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, মঙ্গলবার (২ মে) রাত সাড়ে ১০টার দিকে ওই এলাকায় চারজন মধ্যবয়সী যুবকসহ একটি অজ্ঞাত প্রাইভেটকার ঘোরাঘুরি করতে দেখা যায়। নদী তীরবর্তী এলাকা থেকে বলরামপুরের দিকে যাওয়ার সময় গাড়িটি হঠাৎ বিকল হয়ে পড়ে। পরে স্থানীয়দের সহায়তায় গাড়িটি ধাক্কিয়ে বলরামপুর মুজিব বাঁধ পর্যন্ত নিয়ে যাওয়া হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, “আমাদের ধারণা, মেয়েটিকে অন্য কোথাও ধর্ষণের পর হত্যা করে এই প্রাইভেটকারে করেই লাশটি মাঝরাতে নদীতে ফেলে দেওয়া হয়েছে। বলরামপুর স্কুলের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করলেই গাড়িটি এবং এর ভেতরে থাকা ব্যক্তিদের শনাক্ত করা সম্ভব।”

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয় এবং লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

ওসি আরও বলেন, “এখনো ওই কিশোরীর পরিচয় পাওয়া যায়নি। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটন এবং জড়িতদের শনাক্ত করতে পুলিশ কাজ শুরু করেছে। এলাকার সিসিটিভি ফুটেজসহ সব ধরনের ক্লু খতিয়ে দেখা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category