ডেস্ক রিপোর্ট :
রাজনৈতিক সার্কাস থেকে শুরু করে বাংলাদেশের টালমাটাল পরিস্থিতি—সবকিছু ছাপিয়ে এখন বাজারে নতুন এক ‘কমেডি শো’ হিট করেছে। আর এই শোর প্রধান কমেডিয়ান আর কেউ নন, স্বয়ং শুভেন্দু অধিকারী! আমাদের প্রতিবেশী দেশের এই নেতা দাবি করেছেন, শেখ হাসিনার বাবার নাম নাকি **”হরে কৃষ্ণ হরে রাম”**।
এই ঐতিহাসিক (পড়ুন: ভৌতিক) আবিষ্কারের পর পুরো দক্ষিণ এশিয়ার ইতিহাসবিদরা এখন নিজেদের বইপুস্তক ছিঁড়ে কুটি কুটি করে ফেলছেন।
শুভেন্দু বাবু দাবি করেছেন, শেখ হাসিনার বাবা কোনো রক্তমাংসের মানুষ নন, বরং তিনি একটি জ্যান্ত ‘সঞ্জীবনী মন্ত্র’। হিন্দুদের অত্যন্ত পবিত্র এই নামটিকে তিনি যেভাবে বংশপরিচয়ে ঢুকিয়ে দিয়েছেন, তাতে বোঝাই যাচ্ছে—শুভেন্দু বাবুর কাছে ইতিহাস মানে হলো আলু-পোটলের তরকারি, যখন যা ইচ্ছা মিশিয়ে দিলেই হলো
ইতিহাস বলছে, শেখ হাসিনার বাবার presh বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কিন্তু শুভেন্দু অধিকারীর দয়ায় এখন বঙ্গবন্ধুকেও সম্ভবত পরপারে বসে গুগল সার্চ করতে হচ্ছে—”Who is Hare Krishna Hare Ram?” শুভেন্দু বাবুর এই তত্ত্ব যদি সত্যি হয়, তবে টুঙ্গিপাড়া কি এখন বৃন্দাবনে স্থানান্তরিত হবে? শুভেন্দু বাবু কি এরপর দাবি করবেন যে ধানমন্ডি ৩২ নম্বর আসলে কোনো বাড়ি নয়, ওটা একটা মন্দির ছিল?
*সাপোর্টারদের মহাজাগতিক কনফিউশন*
হাসিনার সাপোর্টাররা এখন চরম বিপদে। তারা কি মিছিলে ‘জয় বাংলা’ বলবে, নাকি হাতে তালি দিয়ে ‘হরে কৃষ্ণ’ জপবে? অন্যদিকে, আওয়ামী লীগের যেসব প্রভাবশালী নেতা শুভেন্দুকে অভিনন্দন জানিয়েছেন, তাদের অবস্থা আরও করুণ। তারা সম্ভবত ভাবছেন, “শুভেন্দু তো আমাদের নেত্রীর নাম-ধাম সব বদলে দিচ্ছে, তাও অভিনন্দন জানাই—যদি ইন্ডিয়াতে একটু পলিটিক্যাল শেল্টার পাওয়া যায়!” একেই বলে পেটের দায়ে বাঘে-বলদে এক ঘাটে পানি খাওয়া।
*শুভেন্দুর ‘বিগ ফ্যান’ মোমেন্ট*
শুভেন্দু মনে করছেন তিনি বাংলাদেশের আওয়ামী লীগের বড় ফ্যান। কিন্তু এই ফ্যানগিরি করতে গিয়ে তিনি যেভাবে ভোল্টেজ বাড়িয়ে দিয়েছেন, তাতে পুরো আওয়ামী লীগের ট্রান্সফর্মারই জ্বলে যাওয়ার দশা! ভারতের প্রধানমন্ত্রীকেও মাঝেমধ্যে তুচ্ছতাচ্ছিল্য করা এই নেতার আত্মবিশ্বাস দেখে মনে হয়, তিনি বোধহয় ভাবছেন পৃথিবীটা তাঁর পকেটে আর ইতিহাসটা তাঁর ড্রয়িংরুমে লেখা হয়।
*জাতীয় উগ্রবাদ বনাম কমেডি*
শুভেন্দ্র “উগ্রবাদী ও দুর্নীতিগ্রস্ত”। কিন্তু এই ধরণের বক্তব্যের পর তাঁকে এখন ‘স্ট্যান্ড-আপ কমেডিয়ান’ হিসেবেই বেশি মানাচ্ছে। ভারতের মতো একটি মহান জাতির জন্য এমন নেতা হয়তো ‘দুর্ভাগ্য’, কিন্তু মিমারদের (Memers) জন্য তিনি এক আস্ত সোনার খনি। তিনি নিজে কী বলেন, তা তিনি জানেন কি না সন্দেহ আছে; তবে তাঁর কথা শুনে পাবলিক যে হাসতে হাসতে পেটে খিল ধরিয়ে ফেলছে, তাতে কোনো সন্দেহ নেই।
পরবর্তী আবিষ্কার কী হতে পারে——
শুভেন্দু বাবুর এই ধারার গবেষণা চলতে থাকলে মানষ অবাক হবে না। যদি কাল তিনি বলেন—”ডোনাল্ড ট্রাম্পের আসল নাম ডালিম কুমার” কিংবা “বাইডেনের পূর্বপুরুষ আসলে কলকাতার রসগোল্লা ব্যবসায়ী ছিলেন!”
রাজনীতিতে বিনোদন দরকার আছে, কিন্তু শুভেন্দু বাবু যেভাবে ‘ধর্ম’ আর ‘ইতিহাস’ নিয়ে জগাখিচুড়ি পাকিয়েছেন, তাতে মনে হচ্ছে তিনি এখন রাজনীতির মাঠ ছেড়ে সরাসরি যাত্রাপালার রিহার্সালে যোগ দিতে পারেন। সেখানে অন্তত ইতিহাসের ১২টা বাজালে কারো কিছু বলার থাকবে না।
ইতিহাসের সত্যিটা হলো, শেখ হাসিনার বাবা শেখ মুজিবুর রহমানই থাকবেন। আর শুভেন্দু বাবুদের কাজ হলো মানুষকে হাসানো, যা তিনি বেশ সফলভাবেই করে যাচ্ছেন। ভারতের জন্য তিনি অভিশাপ কী না সেটা ইন্ডিয়ার মানুষ বুঝবে, কিন্তু আমাদের জন্য তিনি এখন শ্রেষ্ঠ ‘ফানি কন্টেন্ট’।
প্রতিবেদন ঋণ:
জাস্ট মিম পোস্ট ইঞ্জিনিয়ার সুজন আহমেদ।
তথ্য সূত্র:
# Facebook.daily Bangla post
# Facebook. AzadirDak
#youtube.Campaign calling Media
#youtube.Nagorik presh
#Instagram.geobanglatv
# আনন্দ বাজার,কলকাতা।