• শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
Headline
বাউফলে খণ্ডিত মরদেহ উদ্ধারের ঘটনায় নারীসহ গ্রেপ্তার২, হত্যার রহস্য উদ্‌ঘাটনের দাবি পুলিশের! দোয়ারাবাজার সীমান্তে মানব পাচার চক্রের বিরুদ্ধে বিজিবির অভিযান! নেত্রকোণা জেলা পুলিশের রিজার্ভ অফিস বার্ষিক পরিদর্শন করলেন রেঞ্জ ডিআইজি! পাইকগাছায় হিলফুল ফুজুলের খাদ্যসামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান! আমতলী-পাথরঘাটায় জলবায়ু ন্যায়বিচার ও ক্ষতিপূরণের দাবিতে র‍্যালি-মানববন্ধন! ঢালিউডে পাকিস্তানি নায়িকার গুঞ্জন: যা বললেন শাকিব খান! জ্বালানি সংকট মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বায়োগ্যাস: কুমিল্লায় প্রতিমন্ত্রী আমিনুল! সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে ভারতীয় সোলার প্যানেল ও ফেয়ারডিল সিরাপ জব্দ! মালদ্বীপে আকস্মিক মৃত্যু: আড়াই মাস আগে যাওয়া প্রবাসীর মরদেহ এখন দেশে ফেরার অপেক্ষা! বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ টাঙ্গাইল জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন। সভাপতি গোবিন্দ চন্দ্র ঘটক ও সম্পাদক উৎপল চক্রবর্তী পুনর্বহাল!

বাউফলে খণ্ডিত মরদেহ উদ্ধারের ঘটনায় নারীসহ গ্রেপ্তার২, হত্যার রহস্য উদ্‌ঘাটনের দাবি পুলিশের!

Reporter Name
Update : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফলে ৬৫ বছর বয়সী জাহিদুল ইসলাম ওরফে রুহুল আমিন সিকদারের খণ্ডিত মরদেহ উদ্ধারের ঘটনায় হত্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটনের দাবি করেছে পুলিশ। এ ঘটনায় এক নারীসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে শনাক্ত অপর এক আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) বিকেল ৫টায় বাউফল থানা মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সহকারী পুলিশ সুপার (বাউফল সার্কেল) সব্যসাচী মজুমদার।
সংবাদ সম্মেলনে তিনি জানান, গত ৬ নভেম্বর শুক্রবার রাত আনুমানিক ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যে উপজেলার কালিশুরী ইউনিয়নের পোনাহুড়া গ্রামে অভিযুক্ত সাহিদা বেগমের বসতঘরে হত্যাকাণ্ডটি সংঘটিত হয় বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।
এ ঘটনায় গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন, কালিশুরী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের পোনাহুড়া গ্রামের মৃত শাহজাহানের স্ত্রী সাহিদা বেগম (৪৮) এবং একই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মধ্য পোনাহুড়া গ্রামের ইসমাইলের ছেলে আবুল বাশার হোসেন (৪০)।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১২ নভেম্বর কালিশুরী ইউনিয়নের পোনাহুড়া ১ নম্বর ওয়ার্ডের একটি মৎস্যঘরের ভেতরে মরদেহের খণ্ডিত অংশ পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। খবর পেয়ে বাউফল থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের বিভিন্ন খণ্ডিত হাত ও দুই পায়ের অংশ উদ্ধার করে।
ঘটনার পর বাউফল থানা-পুলিশের একটি দল তদন্ত শুরু করে। তথ্যপ্রযুক্তি ও পারিপার্শ্বিক সাক্ষ্যপ্রমাণ বিশ্লেষণ করে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে তিনজনকে শনাক্ত করা হয়। তাঁরা হলেন সাহিদা বেগম, আবুল বাশার হোসেন ও মো. সোহেল (৩৬)। সোহেল উপজেলার কালিশুরী ইউনিয়নের কবিরকাঠি (সিকদার বাড়ি) এলাকার মৃত মো. মোস্তফা সিকদারের ছেলে।
পরবর্তী সময়ে অভিযান চালিয়ে সাহিদা বেগম ও আবুল বাশার হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ। অপর সন্দেহভাজন মো. সোহেলকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
পুলিশের দাবি, আর্থিক লেনদেন ও ব্যক্তিগত বিরোধের জেরে পরিকল্পিতভাবে রুহুল আমীনকে হত্যা করা হয়।
উল্লেখ্য গত ৬ নভেম্বর বিকেলে বোনের বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হন রুহুল আমীন। পরিবারের সদস্যরা আত্মীয়স্বজন ও পরিচিতজনদের কাছে খোঁজ নিয়েও তাঁর সন্ধান পাননি। একপর্যায়ে তাঁরা কালিশুরী ইউনিয়নের পোনাহুরা এলাকার বাসিন্দা শাহিদা বেগমের সঙ্গে যোগাযোগ করেন। এ সময় শাহিদার কথাবার্তায় অসংগতি লক্ষ করেন স্বজনরা। পরে তিনি আত্মগোপনে চলে যান বলে অভিযোগ রয়েছে।
পুলিশের কাছে দেওয়া জবানবন্দির বরাত দিয়ে মামলার তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, রুহুল আমীনের সঙ্গে শাহিদার দীর্ঘদিন ধরে আর্থিক লেনদেন নিয়ে বিরোধ চলছিল। শাহিদার অভিযোগ, তাঁর ছেলেকে সেনাবাহিনীতে চাকরি দেওয়ার কথা বলে রুহুল আমীন তিন লাখ টাকা নিয়েছিলেন। পরে দেড় লাখ টাকা ফেরত দিলেও বাকি টাকা নিয়ে তাঁদের মধ্যে বিরোধ চলতে থাকে। এ ছাড়া তাঁদের মধ্যে ব্যক্তিগত বিরোধ ও ব্ল্যাকমেইলের অভিযোগও ছিল।
পুলিশের ভাষ্য অনুযায়ী, রুহুল আমীনকে হত্যার জন্য শাহিদা বেগম আবুল বশারের সঙ্গে ৬০ হাজার টাকায় চুক্তি করেন। এর মধ্যে ৪০ হাজার টাকা অগ্রিম দেওয়া হয়েছিল বলে জবানবন্দিতে উল্লেখ রয়েছে।
পরিকল্পনা অনুযায়ী, গত ৬ নভেম্বর শাহিদার বাড়িতে ডেকে নিয়ে রুহুল আমীনকে ঘুমের ওষুধ মেশানো পানীয় খাওয়ানো হয়। পরে আবুল বশার ও তাঁর সহযোগী সোহেল সেখানে গিয়ে শ্বাসরুদ্ধ করে তাঁকে হত্যা করেন বলে পুলিশের কাছে দেওয়া জবানবন্দিতে উঠে এসেছে। হত্যার পর মরদেহের বিভিন্ন অংশ কেটে আলাদা আলাদা স্থানে ফেলে দেওয়া হয় বলে জানিয়েছে তদন্তসংশ্লিষ্ট সূত্র।
পটুয়াখালীর সহকারী পুলিশ সুপার (বাউফল সার্কেল) সব্যসাচী মজুমদার বলেন, গ্রেপ্তার হওয়া নারী আসামির স্বীকারোক্তি অনুযায়ী, আর্থিক লেনদেন ও শারীরিক সম্পর্কজনিত বিরোধের জেরে তিনজন মিলে রুহুল আমীনকে হত্যা করেছেন। গ্রেপ্তার দুই আসামিকে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি গ্রহণের জন্য আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

মো.আরিফুল ইসলাম
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category