• শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
Headline
বাউফলে খণ্ডিত মরদেহ উদ্ধারের ঘটনায় নারীসহ গ্রেপ্তার২, হত্যার রহস্য উদ্‌ঘাটনের দাবি পুলিশের! দোয়ারাবাজার সীমান্তে মানব পাচার চক্রের বিরুদ্ধে বিজিবির অভিযান! নেত্রকোণা জেলা পুলিশের রিজার্ভ অফিস বার্ষিক পরিদর্শন করলেন রেঞ্জ ডিআইজি! পাইকগাছায় হিলফুল ফুজুলের খাদ্যসামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান! আমতলী-পাথরঘাটায় জলবায়ু ন্যায়বিচার ও ক্ষতিপূরণের দাবিতে র‍্যালি-মানববন্ধন! ঢালিউডে পাকিস্তানি নায়িকার গুঞ্জন: যা বললেন শাকিব খান! জ্বালানি সংকট মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বায়োগ্যাস: কুমিল্লায় প্রতিমন্ত্রী আমিনুল! সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে ভারতীয় সোলার প্যানেল ও ফেয়ারডিল সিরাপ জব্দ! মালদ্বীপে আকস্মিক মৃত্যু: আড়াই মাস আগে যাওয়া প্রবাসীর মরদেহ এখন দেশে ফেরার অপেক্ষা! বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ টাঙ্গাইল জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন। সভাপতি গোবিন্দ চন্দ্র ঘটক ও সম্পাদক উৎপল চক্রবর্তী পুনর্বহাল!

মালদ্বীপে আকস্মিক মৃত্যু: আড়াই মাস আগে যাওয়া প্রবাসীর মরদেহ এখন দেশে ফেরার অপেক্ষা!

Reporter Name
Update : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

প্রবাস ডেস্কঃ

পরিবারের ভাগ্য পরিবর্তনের স্বপ্ন নিয়ে মালদ্বীপে পাড়ি জমিয়েছিলেন ফেনীর আবদুল্লাহ আল মামুন (৩৯)। বিদেশের মাটিতে কর্মজীবন শুরু করেছিলেন মাত্র আড়াই মাস আগে। কিন্তু সেই স্বপ্ন পূরণের আগেই কর্মস্থলে হঠাৎ অসুস্থ হয়ে মারা গেছেন তিনি।

নিহত আবদুল্লাহ আল মামুন ফেনী সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নের বাসিন্দা। তার বাবার নাম মোকছদার রহমান।

স্থানীয় প্রবাসীদের সূত্রে জানা যায়, মামুন মালদ্বীপের ধীগুরা দ্বীপের একটি রেস্তোরাঁয় কিচেন হেলপার হিসেবে কাজ করতেন। বুধবার (১১ নভেম্বর) বিকেলে কর্মরত অবস্থায় হঠাৎ মাথা ঘুরে পড়ে যান তিনি। সহকর্মীরা দ্রুত তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) মালদ্বীপে বাংলাদেশ হাইকমিশন তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে শোক প্রকাশ করেছে। হাইকমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিবারের আবেদন পাওয়ার পর মরদেহ দেশে পাঠানোর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। 

এদিকে, মামুনের মরদেহ দেশে ফিরিয়ে নিতে প্রয়োজনীয় কাগজপত্রসহ বাংলাদেশ হাইকমিশনে আবেদন করেছে তার পরিবার। একই সঙ্গে মরদেহ দ্রুত দেশে পাঠানো এবং সরকারি আর্থিক সহায়তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা চেয়েছেন স্বজনেরা।

বর্তমানে তার মরদেহ মালদ্বীপের একটি স্থানীয় হাসপাতালে রাখা হয়েছে।

মাত্র আড়াই মাসের প্রবাসজীবনেই এমন করুণ পরিণতি মেনে নিতে পারছেন না স্বজন ও পরিচিতজনেরা। পরিবারের মুখে হাসি ফোটানোর স্বপ্ন নিয়ে বিদেশে পাড়ি জমানো মামুনের মরদেহ এখন দেশে ফেরার অপেক্ষায়।

তথ্য: বিভিন্ন গণমাধ্যম

ছবিঃ

সংগৃহিত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category