• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন
Headline
কালীগঞ্জে বই পড়া প্রতিযোগিতা ও পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচি অনুষ্ঠিত! সাতক্ষীরার কালিগঞ্জে মেম্বারের গুদামে ৮০৩ বস্তা সার জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা! কটিয়াদীতে বাঁশঝাড় থেকে অজ্ঞাতপরিচয় ব্যক্তির ক্ষ*তবি*ক্ষত ম*র*দে*হ উদ্ধার! শুধু টোট ব্যাগ কিনতেই বিদেশ ভ্রমণ! জনপ্রিয় হচ্ছে ‘পিলগ্রা-মার্চ! মিস ইউনিভার্সে বাংলাদেশের মাহি রুমমেট হিসেবে কাকে পেলেন? মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনু-লতিফসহ ট্রাইব্যুনালে ১০ আসামি! দীর্ঘ প্রতীক্ষার পর ফিরছে ‘মিরাক্কেল! নগর পুড়িলে দেবালয় এড়ায় না। আজকে আমি কালকে আপনি পরশু অন্য সবাইকেই একে একে আক্রান্ত করা হবে — এনসিপি নেতা নাহিদ ইসলাম! গাজীপুরে শ্রমিক অসন্তোষ, ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ! ঢাকায় বাস থেকে নেমে রাস্তা পারাপারের সময় গাড়ির ধাক্কায় নিহত ১!

কালীগঞ্জে বই পড়া প্রতিযোগিতা ও পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচি অনুষ্ঠিত!

Reporter Name
Update : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ

শিক্ষার্থীদের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তোলা, মেধা ও মননশীলতার বিকাশ এবং ডিভাইস আসক্তি সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে গাজীপুরের কালীগঞ্জে ‘বই পড়া প্রতিযোগিতা ও পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচি’ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে কালীগঞ্জ কেন্দ্রীয় পাঠাগারে উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং প্রথম আলোর সহযোগিতায় উপজেলা নির্বাহী কর্মকর্তা এ. টি. এম. কামরুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন লেখক ও ওপেন সোর্স নেটওয়ার্কের সভাপতি এবং প্রথম আলোর উপদেষ্টা মুনির হাসান। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আতিকুর রহমান খান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও বিশিষ্ট লেখক জেসমিন আক্তার এবং উপজেলা বিএনপির আহ্বায়ক মো. হুমায়ূন কবির মাস্টার।
অনুষ্ঠানে ‘ক’ শাখায় ১২২টি প্রাথমিক বিদ্যালয়ের ১২২ জন শিক্ষার্থী এবং ‘খ, গ ও ঘ’ শাখায় ৩৯টি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ১৯৯ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করেন। প্রাথমিকে লাজিনা তাসনিম ও জান্নাতুল ফেরদৌস যৌথভাবে প্রথম, জান্নাতুল ফেরদৌস ও হাবিবুল্লাহ্ রাফিন যৌথভাবে দ্বিতীয় এবং তাহসিন আকন্দ তৃতীয় স্থান লাভ করেন। ‘খ ‘ শাখায় ইয়াছিন আরাফাত প্রথম, সাদিয়া সুলতা দ্বিতীয় এবং ফাহিমা আক্তার ও নবদ্বীপ কুমার সূত্রধর যৌথভাবে তৃতীয়, গ শাখায় সাইফ আল-হাসান প্রথম, নুসরাত ফারিয়া ও আলী আজগর যৌথভাবে দ্বিতীয় এবং লিরিক চন্দ্র তৃতীয় এবং ঘ শাখায় ফাহমিদা খান প্রথম, মোসা. জান্নাতুল দ্বিতীয় এবং তাছমিয়া আক্তার সিমরান তৃতীয় স্থান লাভ করেন।
উপজেলা মহিলা সংস্থার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জেসমিন বেগমের সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা হাসিবুল হাসান, প্রকৌশলী মো. রেজাউল করিম, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মাহমুদুল হাসান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম আজাদ, যুব উন্নয়ন কর্মকর্তা সামসুজ্জামান আকন্দ, পরিবার পরিকল্পনা কর্মকর্তা নাহিদা বেগম, জনস্বাস্থ্য প্রকৌশলী মো. আবুল হোসেন আকাশ, সহকারী শিক্ষা কর্মকর্তা মাহমুদা বেগম, মো. গোলাম রহমান সহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এ. টি. এম. কামরুল ইসলাম জানান, আগামী প্রজন্মের মেধা ও মননশীলতার বিকাশ, শিক্ষার্থীদের বই পড়ার প্রতি আগ্রহ সৃষ্টি এবং ডিভাইস আসক্তির নেতিবাচক প্রভাব সম্পর্কে সচেতন করার পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ইতিবাচক ব্যবহারে শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করাই এ কর্মসূচির মূল উদ্দেশ্য। তিনি আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের পাঠাভ্যাস গড়ে তোলার পাশাপাশি জ্ঞানচর্চা, সৃজনশীলতা ও প্রযুক্তির সঠিক ব্যবহারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category