স্টাফ রিপোর্টারঃ
বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরে আবারও শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে শ্রমিকরা কাজে যোগ না দিয়ে মহাসড়ক অবস্থান নিয়েছে। এতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকার বেশ কয়েকটি কারখানার শ্রমিকরা বৃহস্পতিবার সকালে কারখানায় আসেন৷ তবে তারা কাজে যোগ না দিয়ে বেতন বৃদ্ধির দাবিতে বিক্ষোভ শুরু করেন। পরে কারখানা ছুটি দিলে শ্রমিকরা মহাসড়কে অবস্থান নেন, এতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়৷ বর্তমানে মৌচাক ও আশপাশের সব কারখানা ছুটি দেওয়া হয়েছে।
কালিয়াকৈর থানার ওসি শহিদুল ইসলাম বলেন, শ্রমিকরা মহাসড়কে অবস্থান নিয়েছে, এতে যান চলাচল বন্ধ রয়েছে।
তথ্য: গণ মাধ্যম
ছবিঃ
সংগৃহিত।