• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
Headline
নগর পুড়িলে দেবালয় এড়ায় না। আজকে আমি কালকে আপনি পরশু অন্য সবাইকেই একে একে আক্রান্ত করা হবে — এনসিপি নেতা নাহিদ ইসলাম! গাজীপুরে শ্রমিক অসন্তোষ, ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ! ঢাকায় বাস থেকে নেমে রাস্তা পারাপারের সময় গাড়ির ধাক্কায় নিহত ১! টেকনাফ-উখিয়ায় ৬৪ বিজিবির অভিযান, প্রায় ৩০কোটি টাকার ইয়াবাসহ আটক ২! মেটার অবকাঠামো বিভাগের প্রধানের পদ ছাড়ছেন সন্তোষ জনার্ধন! প্রশান্ত মহাসাগরের গভীরে লুকিয়ে থাকা অক্ষত দ্বীপের সন্ধান! নড়াইলে অজয় কুন্ডু’র নেতৃত্বে সফল অভিযান তরুণীকে ৪ দিন আটকে রেখে গণধর্ষণ দুইজন গ্রেপ্তার! ম্যান ইউনাইটেড থেকে ছাঁটাই হতে পারেন ১১ ফুটবলার! নিরাপত্তাশঙ্কায় কাতার বিশ্বকাপ থেকে সরে দাঁড়াল যুক্তরাষ্ট্র! কম দামে চাল-আটা কিনতে ট্রাকের পেছনে ভিড়!

পোশাকশ্রমিকের ন্যূনতম মজুরি নির্ধারণে কোন বিষয় বিবেচ্য?

Reporter Name
Update : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

স্টাফ রিপোর্টারঃ

তৈরি পোশাক খাতের শ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি ১২ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ৩২ হাজার টাকা করার প্রস্তাব দিয়েছেন শ্রমিক প্রতিনিধি। মজুরি বোর্ডের কাছে তিনি এই প্রস্তাব দিয়েছেন। তার প্রস্তাব অনুযায়ী মজুরি বাড়ানোর হার দাঁড়াচ্ছে প্রায় ১৫৬ শতাংশ। শ্রমিকদের জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয় বিবেচনা এবং শিল্পের সক্ষমতা বিবেচনায় এ প্রস্তাব কতটা যৌক্তিক, তা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
প্রশ্ন উঠেছে, শ্রমিকদের সম্মানজনক জীবনযাপন নিশ্চিত করতে ন্যূনতম মজুরি কত হওয়া উচিত? একই সঙ্গে মালিকদের উৎপাদন ব্যয়, সক্ষমতা, আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা এবং শিল্পের টেকসই ভবিষ্যতের বিষয়গুলো কীভাবে বিবেচনায় নেওয়া হবে?
শ্রমিকের ন্যায্য অধিকার ও মালিকের সক্ষমতার মধ্যে ভারসাম্য রেখে কীভাবে একটি গ্রহণযোগ্য মজুরি কাঠামো নির্ধারণ করা যায়, সেটিই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন।
তবে ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাবটি কতটা যৌক্তিক, তা নিয়ে সরাসরি মন্তব্য করতে চাইছেন না মালিকপক্ষ, শ্রমিকনেতা কিংবা অর্থনীতিবিদেরা। এর পরিবর্তে তারা এমন কিছু বিষয় বিবেচনায় নেওয়ার সুপারিশ করছেন, যেগুলোর ভিত্তিতে শ্রমিকদের জন্য একটি ন্যায্য এবং শিল্পের জন্য টেকসই ন্যূনতম মজুরি কাঠামো নির্ধারণ করা সম্ভব।
বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের সাবেক মুখ্য অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন জাগো নিউজকে বলেন, ‘ন্যূনতম মজুরি নির্ধারণে চারটি বিষয়কে গুরুত্ব দেওয়া উচিত। প্রথমত, মূল্যস্ফীতির কারণে শ্রমিকদের ক্রয়ক্ষমতা কতটা কমেছে, তা বিবেচনায় নিয়ে প্রকৃত মজুরি সমন্বয় করতে হবে। দ্বিতীয়ত, শ্রমিকদের পুষ্টি, জীবনযাত্রার মান ও উৎপাদনশীলতা নিশ্চিত করার মতো মজুরি নির্ধারণ জরুরি। পর্যাপ্ত মজুরি শ্রমিকদের শারীরিক সক্ষমতা ও কর্মদক্ষতা বাড়াতে পারে।’
‘তৃতীয়ত- কম্বোডিয়া, ভারত, পাকিস্তান ও ভিয়েতনামের মতো প্রতিযোগী দেশের সঙ্গে বাংলাদেশের মজুরি ও উৎপাদন ব্যয়ের তুলনা করে আন্তর্জাতিক প্রতিযোগিতা সক্ষমতা বজায় রাখতে হবে।’
চতুর্থত- শ্রমিক অধিকার ও ন্যায্য মজুরি নিশ্চিতের মাধ্যমে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের ভাবমূর্তি উন্নত করার বিষয়টি বিবেচনায় নিতে হবে।

ড. জাহিদ আরও বলেন, ‘মজুরি বাড়ানোর বাড়তি ব্যয়ের একটি অংশ আন্তর্জাতিক ক্রেতাদেরও বহন করা উচিত। এ জন্য ক্রেতাদের সঙ্গে আলোচনা করে পণ্যের ন্যায্য দাম নিশ্চিত করা প্রয়োজন। এতে শ্রমিকদের স্বার্থ রক্ষার পাশাপাশি শিল্পের দীর্ঘমেয়াদি প্রতিযোগিতা সক্ষমতাও বজায় রাখা সম্ভব।’
সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি নাজমা আক্তার জাগো নিউজকে বলেন, ‘তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব করেছেন শ্রমিক প্রতিনিধি। আমি যৌক্তিক মনে করি কিংবা করি না সেটা আসল বিষয় না। আমাদের মনে রাখতে হবে বর্তমান বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম যেভাবে বেড়েছে, তাতে একজন শ্রমিকের স্বাভাবিকভাবে জীবনযাপন করতে কত টাকা মজুরি প্রয়োজন।’
‘একজন শ্রমিককে শুধু নিজের খাবার ও জীবনযাত্রার ব্যয় বহন করলেই হয় না, তার পরিবারের দায়িত্বও নিতে হয়। তাকে খেতে হবে, বাঁচতে হবে এবং সুস্থ থেকে কারখানায় উৎপাদন চালিয়ে যেতে হবে। তাই মজুরি নির্ধারণের ক্ষেত্রে একজন শ্রমিকের মৌলিক চাহিদার পাশাপাশি তার পরিবারের জীবনযাত্রার বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা উচিত।’ বলেন জানান নাজমা।
এই শ্রমিক নেতা আরও বলেন, ‘শ্রমিকদের এমন মজুরি নিশ্চিত করতে হবে যেন তারা নিজেরা ভালোভাবে বাঁচতে পারেন এবং তাদের পরিবারও স্বাভাবিকভাবে চলতে পারে। এই বাস্তবতা বিবেচনায় নিয়েই ন্যূনতম মজুরি নির্ধারণ করা প্রয়োজন।’
সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মাননীয় ফেলো অধ্যাপক মোস্তাফিজুর রহমান জাগো নিউজকে বলেন, ‘তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম যৌক্তিক মজুরি নির্ধারণে কয়েকটি বিষয় গুরুত্ব দেওয়া জরুরি। যেমন- গত কয়েক বছরে মূল্যস্ফীতির কারণে শ্রমিকদের জীবনযাত্রার মানের অবনমন হয়েছে এবং প্রকৃত ক্রয়ক্ষমতা কমেছে। মজুরি নির্ধারণে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিতে হবে।’
‘একই সঙ্গে উদ্যোক্তাদের আর্থিক সক্ষমতাও বিবেচনা করা প্রয়োজন। এ ক্ষেত্রে সরকারেরও ভূমিকা রয়েছে। শ্রমিকদের জন্য রেশনিংসহ বিভিন্ন সহায়তা নিশ্চিত করতে পারলে উদ্যোক্তাদের ওপর ব্যয়ের চাপ কমবে এবং শ্রমিকরাও উপকৃত হবেন।’ বলেন এই অর্থনীতিবিদ।
তিনি আরও বলেন, ‘পাশাপাশি আন্তর্জাতিক ব্র্যান্ড ও ক্রেতাদেরও দায়িত্ব রয়েছে। তারা যেন বাংলাদেশের রপ্তানিকারকদের অতিরিক্ত মূল্যচাপের মধ্যে না রাখেন, তা নিশ্চিত করা জরুরি। এতে উদ্যোক্তাদের পক্ষে শ্রমিকদের ভালো মজুরি দেওয়ার সুযোগ তৈরি হবে।
তার মতে, এমন একটি মজুরি কাঠামো প্রয়োজন, যেন শ্রমিকের সম্মানজনক জীবনযাপন নিশ্চিত হয়, আবার মালিকের উৎপাদন সক্ষমতা, কর্মসংস্থান ও আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের প্রতিযোগিতার সক্ষমতাও বজায় থাকে।
অন্যদিকে, কয়েকজন মালিক নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘শ্রমিকপক্ষ তাদের প্রস্তাব দিয়েছে, মালিকপক্ষও শিল্পের সক্ষমতা ও দীর্ঘমেয়াদি টেকসই ভবিষ্যৎ বিবেচনায় নিজেদের প্রস্তাব দেবে। তাদের মতে, অস্বাভাবিক হারে মজুরি বাড়ানো হলে পোশাকশিল্প সংকটে পড়তে পারে, যার চূড়ান্ত প্রভাব পড়বে শ্রমিকদের কর্মসংস্থানের ওপর।’
তারা আশা প্রকাশ করেন, ‘মজুরি বোর্ড এমন একটি যৌক্তিক মজুরি কাঠামোর সুপারিশ করবে, যেন শ্রমিকদের জীবনমানের উন্নতির পাশাপাশি শিল্পের স্বার্থও সুরক্ষিত থাকে। তবে এমন কোনো অযৌক্তিক মজুরি বৃদ্ধি হওয়া উচিত নয়, যা আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের প্রতিযোগিতা সক্ষমতা কমিয়ে শিল্পকে আরও কঠিন পরিস্থিতির মুখে ঠেলে দেয়।’
সোমবার (৯ নভেম্বর) নিম্নতম মজুরি বোর্ডের সভায় শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার তাদের প্রস্তাবিত মজুরি কাঠামো উপস্থাপন করেন। এতে পোশাকশ্রমিকদের চারটি গ্রেডে সর্বনিম্ন মাসিক মজুরি ৩২ হাজার টাকা এবং সর্বোচ্চ ৪৮ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব করা হয়েছে।
প্রস্তাব অনুযায়ী, প্রথম গ্রেডের শ্রমিকদের জন্য ৪৮ হাজার, দ্বিতীয় গ্রেডে ৪৩ হাজার, তৃতীয় গ্রেডে ৩৮ হাজার এবং চতুর্থ গ্রেডে ৩২ হাজার টাকা মাসিক মজুরির সুপারিশ করা হয়েছে। শিক্ষানবিশ শ্রমিকদের জন্য ৩০ হাজার টাকা মজুরির প্রস্তাবও রয়েছে।
বর্তমানে দেশের তৈরি পোশাকশ্রমিকদের সর্বনিম্ন মাসিক মজুরি ১২ হাজার ৫০০ টাকা। ২০২৩ সালের ডিসেম্বরে সর্বশেষ এই মজুরি কাঠামো ঘোষণা করা হয়েছিল।
মজুরি বৃদ্ধির দাবিতে অক্টোবরে আন্দোলনে নামেন পোশাকশ্রমিকেরা। সেই আন্দোলনের প্রেক্ষিতে ১ নভেম্বর পোশাকশ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণে মজুরি বোর্ড গঠন করে সরকার। গত বুধবার বোর্ডের প্রথম সভা অনুষ্ঠিত হয়। এরপর সোমবার হয় দ্বিতীয় সভা।
সর্বশেষ ২০২৩ সালের নভেম্বরে তৈরি পোশাকখাতের শ্রমিকদের নিম্নতম মাসিক মজুরি ১২ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছিল। গেজেট প্রকাশ হয়েছিল ওই বছরের ১২ নভেম্বর, যা কার্যকর হয় একই বছরের ডিসেম্বরে। এর আগে তাদের সর্বনিম্ন মজুরি ছিল ৮ হাজার টাকা।
তথ্য: বিভিন্ন গণমাধ্যম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category