কোহিনূর আলম, কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধিঃ
নেত্রকোণার কেন্দুয়ায় মাদক ব্যবসায় ও অনৈতিক কর্মকান্ডে জড়িত থাকার অপরাধে তিন জনকে আটক করেছে কেন্দুয়া থানা পুলিশ ।
শুক্রবার (২২ আগস্ট) ভোর ৪টায় রোয়াইলবাড়ি আমতলা ইউনিয়নের ফতেপুর গ্রামের কান্দাপাড়ার রুকনের বাড়ি থেকে স্থানীয়রা প্রথমে আটক করে তাদের । পরে সাড়ে ১১টায় ২নং ওয়ার্ডের আনন্দ বাজার মোড় থেকে আটক করে নিয়ে যায় কেন্দুয়া থানার পেমই তদন্ত কেন্দ্রের এএসআই মো. ইকবাল হোসেনের নেতৃত্বে পুলিশের একটি টিম ।
গ্রেফতারকৃতরা হলেন, ফতেপুর গ্রামের সোলাইমানের স্ত্রী আফরোজা আক্তার জাহুরা, মৃত মোতালেবের ছেলে রুকন মিয়া ও কিশোরগঞ্জের তাড়াইল থানাধীন শহীদুল ইসলাম দুলালের স্ত্রী নুসরাত রহমান ।
জানা যায় দীর্ঘদিন যাবত এলাকায় এই চক্রটি মাদক ও নারী দেহ ব্যবসা পরিচালনা করে আসছিলেন । এলাকাবাসী অতিষ্ঠ হয়ে রাতভর ওঁৎ পেতে তাদেরকে হাতেনাতে ধরে পুলিশের কাছে হস্তান্তর করেন । তাছাড়া মৃত ইউসুফের ছেলে রবি মিয়া টের পেয়ে আগেই পালিয়ে যায় ।
স্থানীয় ইউপি সদস্য হাফিজুর রহমান ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শেখ মোস্তফা কামাল বাবলু বলেন, দীর্ঘদিন যাবত এলাকার যুব সমাজকে বিপথে ঠেলে দিচ্ছিলো এরা । এলাকাবাসীই আটক করে পুলিশে দিয়েছে এদের ।
এ বিষয়ে কেন্দুয়া থানার পেমই তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক মো. তোফাজ্জল হোসেন মুঠোফোনে জানান, মাদক ও দেহ ব্যবসার অভিযোগে তিন জনকে আটক করে এলাকাবাসী । পরে তাদেরকে পুলিশ হেফাজতে নেয়া হয় । তিনি আরো বলেন, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে ।