• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন
Headline
বিনামূল্যে মালয়েশিয়ায় ১১২ জনের চাকরির সুযোগ, আবেদন শুরু আজ থেকেই! পুলিশ সদস্যদের বাসে তুলে ক্যাম্পাসে নিয়ে গেলেন কুবি শিক্ষার্থীরা! রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৪৪, মামলা ৬২! রাজারবাগ-কারওয়ান বাজারে ককটেল বিস্ফোরণ, মোহাম্মদপুরে ট্রাকে আগুন! খুলনাবাসীর ভালোবাসায় সিক্ত হলেন প্রধানমন্ত্রী! স্কুলশিক্ষার্থীদের জন্য স্বয়ংক্রিয়ভাবে বন্ধ থাকবে গুগলের এআই টুল! ঢাকার কম্পিউটার বাজারে নির্দিষ্ট মডেলের মাদারবোর্ডের দাম বেড়েছে! নড়াইলের লোহাগড়ায় ছেলের হাতে বাবা খুন! জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগিতায় ময়মনসিংহ বিভাগে প্রথম নেত্রকোণার দুই শিক্ষার্থী” ফুলবাড়ী কয়লা খনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন!

ইরানের রাষ্ট্রীয় টিভিতে হঠাৎ প্রচার হচ্ছে ‘পারমাণবিক হামলা থেকে বাঁচার উপায়!

Reporter Name
Update : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক||জনতার দেশঃ

শেষ কিছু দিন ধরেই বিষয়টা আছে আলোচনায়। ইরানে পারমাণবিক হামলার প্রস্তুতি নিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। এরই মধ্যে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন তাদের নাগরিকদের জানাল পারমাণবিক বিস্ফোরণ হলে কী করতে হবে।
টিভিতে প্রচারিত এই নির্দেশিকায় পাঁচটি প্রধান সতর্কতার কথা আছে। বিস্ফোরণের মুহূর্তে কী করতে হবে, তা যেমন আছে, তেমনি আছে তেজস্ক্রিয় ধুলা থেকে বাঁচার উপায়ও। ২৪ ঘণ্টা পার হলেও কেন তাড়াহুড়ো করে বাইরে যাওয়া যাবে না, নির্দেশিকায় তা-ও বলা হয়েছে।
প্রথম নির্দেশ হলো, বিস্ফোরণের তীব্র আলোর দিকে তাকানো যাবে না। সঙ্গে সঙ্গে শক্ত কোনো আড়ালের পেছনে আশ্রয় নিতে হবে। এরপর মাটিতে উপুড় হয়ে শুয়ে মাথা ও মুখ ঢেকে রাখতে হবে। বিস্ফোরণের ধাক্কা না থামা পর্যন্ত এভাবেই থাকতে হবে।
দ্বিতীয় নির্দেশ, ধাক্কা থেমে গেলে কাছের কোনো ভবনে ঢুকে পড়তে হবে। জানালা ও বাইরের দেয়াল থেকে দূরে থাকতে হবে। বাইরে দাঁড়িয়ে ঘটনা দেখা বা ছবি তোলা ঠিক নয়। গাড়িকে আশ্রয় ভাবাও যাবে না।
তৃতীয় নির্দেশ হলো ত্বক ধোয়ার নিয়ম। তেজস্ক্রিয় ধুলা গায়ে লেগে থাকতে পারে। তাই খোলা ত্বক কুসুম গরম পানি ও সাবান দিয়ে ধুতে হবে। চুলে সাধারণ শ্যাম্পু ব্যবহার করতে হবে, কন্ডিশনার নয়। গোসল সম্ভব না হলে মুখ, হাত ও খোলা অংশ পানি বা ভেজা টিস্যু দিয়ে মুছে নিতে হবে।
চতুর্থ নির্দেশ, অন্তত ২৪ ঘণ্টা আশ্রয়ে থাকতে হবে। এই সময় বোতলের পানি ও প্যাকেটজাত খাবারের ওপর ভরসা রাখতে বলা হয়েছে।
পঞ্চম নির্দেশ, ২৪ ঘণ্টা পার হলেই ধরে নেওয়া যাবে না যে চারপাশ নিরাপদ। সরকারি ঘোষণা ও জরুরি সম্প্রচার শুনে নিরাপদ পথের খবর নিতে হবে। ভবনে আগুন লাগলে বা ধসে পড়ার ভয় থাকলে আরও নিরাপদ আশ্রয়ে সরে যেতে হবে।
নির্দেশিকার মূল কথা তিনটি। সঙ্গে সঙ্গে সতর্কতা নিতে হবে। উপযুক্ত আশ্রয় খুঁজে নিতে হবে। আর সরকারি নির্দেশ মেনে চলতে হবে। নিরাপদ বলে নিশ্চিত না হয়ে বাইরে বের হতে নিষেধ করা হয়েছে।
গত ২৯ অক্টোবর ইরানের সংবাদ সংস্থা ইরনা প্রায় আট মিনিটের একটি ভিডিও প্রকাশ করেছে। ইরানের কর্তৃপক্ষ এটিকে বার্ষিক ‘প্যাসিভ ডিফেন্স সপ্তাহ’-এর অংশ বলে দেখিয়েছে। ২০২৫ সালের জুনের সংঘাতের সময় সরকার মূলত বলেছিল, তেজস্ক্রিয়তা নির্দিষ্ট স্থাপনার বাইরে ছড়ায়নি। এবারের নির্দেশিকা সেই বার্তা থেকে আলাদা। যার ফলে নতুন করে পারমাণবিক হামলার গুঞ্জন জোরালো হয়েছে।

তথ্য: জাতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যম
ছবিঃ
সংগৃহিত


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category