• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
Headline
রাজধানীর পরিবেশ দূষণ চিত্র! কাহালুতে সাংবাদিকতার পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ! টাকা না পেলে ব্যবসায়ীদের হুমকি—নেপথ্যে কারা? মাদারীপুরে আধিপত্য বিস্তার নিয়ে অর্ধশত বাড়িঘরে হামলা, অগ্নিসংযোগ ও লুটপাট! নরসিংদীতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব  মোঃ কামরুজ্জামান চৌধুরীর আগমনে  জেলা পুলিশ সুপার এর  শুভেচ্ছা জ্ঞাপন! গাজীপুরে ভূমি জরিপে ব্যাপক অনিয়মের অভিযোগ: পেশকার হেলাল উদ্দিনের বিরুদ্ধে অতিরিক্ত অর্থ আদায়ের দাবি! দাউদকান্দিতে কাভার্ড ভ্যান ভর্তি ৪৮ কেজি গাঁজা উদ্বার। গ্রেপ্তার-১ ঢাকা – কক্সবাজার – ঢাকা ট্রেনের চট্টগ্রাম জেলা আওতাধীন সাতকানিয়া উপজেলায় সাতকানিয়া রেল স্টেশনে যাত্রি উঠানামার বিরতি দাবি! কুমিল্লায় বুলেট বৈরাগী হত্যা মামলায় পাঁচজনের বিরুদ্ধে চার্জশিট! কাজিপুর হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের এক-তৃতীয়াংশই ডেঙ্গু আক্রান্ত! ​তিতাসে মাছিমপুর বাজার কমিটির সভাপতির ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ ও সমাবেশ!

গাজীপুরে ভূমি জরিপে ব্যাপক অনিয়মের অভিযোগ: পেশকার হেলাল উদ্দিনের বিরুদ্ধে অতিরিক্ত অর্থ আদায়ের দাবি!

Reporter Name
Update : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬

ক্রাইম ডেস্ক|জনতার দেশঃ

গাজীপুরের কাশিমপুর ও কোনাবাড়ি এলাকায় চলমান ভূমি জরিপ ,সেটেলমেন্ট কার্যক্রমকে কেন্দ্র করে ঘুষ বাণিজ্য, জালিয়াতি এবং সেবাগ্রহীতাদের চরম হয়রানির অভিযোগ উঠেছে। সংশ্লিষ্ট তসদিক ক্যাম্প দায়িত্বরত পেশকার হেলাল উদ্দিনের বিরুদ্ধে সরাসরি সাধারণ মানুষের কাছ থেকে মোটা অঙ্কের অতিরিক্ত অর্থ আদায়ের প্রাথমিক অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, বর্তমানে কাশিমপুর ও কোনাবাড়ির অন্তত পাঁচটি স্থানে মৌজাভিত্তিক ভূমি জরিপ কাজ চলছে। কিন্তু এই রাষ্ট্রীয় সেবা কার্যক্রমকে ঘিরে একটি প্রভাবশালী অসাধু কর্মকর্তা-কর্মচারী ও দালালচক্র গড়ে উঠেছে। জমির শ্রেণিগত পরিবর্তন, নথিপত্রে সামান্য ভুল বা অসংগতির অজুহাত দেখিয়ে সেবাগ্রহীতাদের ফাইল আটকে রাখা হচ্ছে। সরকারি ফির বাইরে কাজের অগ্রগতির কথা বলে মোটা অঙ্কের ঘুষ দাবি করা হচ্ছে। অর্থ দিতে অপারগতা প্রকাশ করলে নথিপত্রের কাজ দীর্ঘমেয়াদে ঝুলিয়ে রাখাসহ নানাভাবে হয়রানির শিকার হতে হচ্ছে। ভুক্তভোগীদের দাবি, তসদিক ক্যাম্পের পেশকার হেলাল উদ্দিন দীর্ঘদিন ধরে এই চক্রের মূল চালিকাশক্তি হিসেবে কাজ করছেন এবং তার মাধ্যমেই অধিকাংশ অবৈধ লেনদেন পরিচালিত হয়।
(তবে পেশকার হেলাল উদ্দিনের বিরুদ্ধে উত্থাপিত এসব অভিযোগের সতত্য নিরপেক্ষভাবে যাচাই করা সম্ভব হয়নি। ঘটনার বিস্তারিত জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্যের চেষ্টা চলছে, তাদের বক্তব্য পাওয়া গেলে তা প্রকাশ করা হবে। বিষয়টি নিয়ে প্রশাসনের দায়িত্বরত কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করা হলে তারা জানান, সুনির্দিষ্ট লিখিত অভিযোগ ও প্রমাণ মিললে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হবে এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।এদিকে জরিপ কার্যক্রমে দ্রুত স্বচ্ছতা ফিরিয়ে আনা, দালালচক্র সম্পূর্ণ নির্মূল করা এবং পেশকার হেলাল উদ্দিনের বিরুদ্ধে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকার সচেতন নাগরিকেরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category