• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
Headline
রাজধানীর পরিবেশ দূষণ চিত্র! কাহালুতে সাংবাদিকতার পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ! টাকা না পেলে ব্যবসায়ীদের হুমকি—নেপথ্যে কারা? মাদারীপুরে আধিপত্য বিস্তার নিয়ে অর্ধশত বাড়িঘরে হামলা, অগ্নিসংযোগ ও লুটপাট! নরসিংদীতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব  মোঃ কামরুজ্জামান চৌধুরীর আগমনে  জেলা পুলিশ সুপার এর  শুভেচ্ছা জ্ঞাপন! গাজীপুরে ভূমি জরিপে ব্যাপক অনিয়মের অভিযোগ: পেশকার হেলাল উদ্দিনের বিরুদ্ধে অতিরিক্ত অর্থ আদায়ের দাবি! দাউদকান্দিতে কাভার্ড ভ্যান ভর্তি ৪৮ কেজি গাঁজা উদ্বার। গ্রেপ্তার-১ ঢাকা – কক্সবাজার – ঢাকা ট্রেনের চট্টগ্রাম জেলা আওতাধীন সাতকানিয়া উপজেলায় সাতকানিয়া রেল স্টেশনে যাত্রি উঠানামার বিরতি দাবি! কুমিল্লায় বুলেট বৈরাগী হত্যা মামলায় পাঁচজনের বিরুদ্ধে চার্জশিট! কাজিপুর হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের এক-তৃতীয়াংশই ডেঙ্গু আক্রান্ত! ​তিতাসে মাছিমপুর বাজার কমিটির সভাপতির ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ ও সমাবেশ!

দাউদকান্দিতে কাভার্ড ভ্যান ভর্তি ৪৮ কেজি গাঁজা উদ্বার। গ্রেপ্তার-১

Reporter Name
Update : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬

 

সুজন চন্দ্র দাস দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধিঃ

কুমিল্লার দাউদকান্দিতে ৪৮ কেজি গাঁজা ও একটি মিনি কাভার্ড ভ্যানসহ মো. দুলাল নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে দাউদকান্দি মডেল থানা পুলিশ।

মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত আনুমানিক ১২টা ১০ মিনিটের দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা-গোমতী টোল প্লাজার প্রায় ১০০ গজ পশ্চিমে ঢাকামুখী লেনে তল্লাশি চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামী মো. দুলাল (৩৮) কুমিল্লার চৌদ্দগ্রাম থানার কৃষ্ণপুর গ্রামের মিস্ত্রিবাড়ির মইনুল ইসলামের ছেলে।
থানা পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাতে দাউদকান্দি মডেল থানার উপপরিদর্শক (এসআই) অধীর চৌধুরী সঙ্গীয় ফোর্সসহ মেঘনা-গোমতী টোল প্লাজায় চেকপোস্ট পরিচালনা করছিলেন। এ সময় একটি মিনি কাভার্ড ভ্যানে তল্লাশি চালিয়ে দুটি চটের বস্তায় থাকা ১২টি পোটলা থেকে মোট ৪৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। প্রতিটি পোটলায় চার কেজি করে গাঁজা ছিল।

ঘটনায় সত্যতা নিশ্চিত করে দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম জানান, আটককৃত আসামীর বিরুদ্ধে থানায় মাদক আাইনে মামলা দায়ের শেষে মঙ্গলবার দুপুরে কুমিল্লা আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category