• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
Headline
গাজীপুরে ভূমি জরিপে ব্যাপক অনিয়মের অভিযোগ: পেশকার হেলাল উদ্দিনের বিরুদ্ধে অতিরিক্ত অর্থ আদায়ের দাবি! দাউদকান্দিতে কাভার্ড ভ্যান ভর্তি ৪৮ কেজি গাঁজা উদ্বার। গ্রেপ্তার-১ ঢাকা – কক্সবাজার – ঢাকা ট্রেনের চট্টগ্রাম জেলা আওতাধীন সাতকানিয়া উপজেলায় সাতকানিয়া রেল স্টেশনে যাত্রি উঠানামার বিরতি দাবি! কুমিল্লায় বুলেট বৈরাগী হত্যা মামলায় পাঁচজনের বিরুদ্ধে চার্জশিট! কাজিপুর হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের এক-তৃতীয়াংশই ডেঙ্গু আক্রান্ত! ​তিতাসে মাছিমপুর বাজার কমিটির সভাপতির ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ ও সমাবেশ! রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৮১ জন গ্রেফতার এবং একই সময়ে ৪৮টি মামলা ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্যে জাতীয় পরিবেশ মানবাধিকার সোসাইটি (জাপমাস) নিন্দা! নিজস্ব প্রযুক্তি আরও উন্নত করার অংশ হিসেবে নতুন এম সিক্স (M6) চিপযুক্ত ম্যাকবুক প্রো ও আইম্যাক বাজারে এনেছে অ্যাপল! ২২ বছর পর ‘নিল গেহরেলস সুইফট অবজারভেটরির’ ঐতিহাসিক কর্মকাণ্ড আনুষ্ঠানিকভাবে সমাপ্ত ঘোষণা করেছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা!

নিজস্ব প্রযুক্তি আরও উন্নত করার অংশ হিসেবে নতুন এম সিক্স (M6) চিপযুক্ত ম্যাকবুক প্রো ও আইম্যাক বাজারে এনেছে অ্যাপল!

Reporter Name
Update : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬

সায়েন্স ডেস্ক|জনতার দেশঃ

নিজস্ব প্রযুক্তি আরও উন্নত করার অংশ হিসেবে নতুন এম সিক্স (M6) চিপযুক্ত ম্যাকবুক প্রো ও আইম্যাক বাজারে এনেছে অ্যাপল। নতুন চিপের কারণে আগের সংস্করণের তুলনায় কম্পিউটারগুলোতে কাজের গতি বাড়ার পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহারে বাড়তি সুবিধা পাওয়া যাবে।
অ্যাপলের দাবি, নতুন এম সিক্স চিপের গ্রাফিকস কার্যক্ষমতা আগের প্রজন্মের এম ফাইভ চিপের তুলনায় ৩০ শতাংশ পর্যন্ত বেশি। এ ছাড়া এআই-সংক্রান্ত কাজের গতি বেড়েছে ২৫ শতাংশ পর্যন্ত। ফলে ছবি সম্পাদনা, ভিডিও তৈরি এবং বিভিন্ন এআইভিত্তিক কাজ দ্রুত সম্পন্ন করা যাবে।
নতুন ম্যাকবুক প্রোতে একবার চার্জে ২৪ ঘণ্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে বলে জানিয়েছে অ্যাপল। পাশাপাশি এতে বিভিন্ন এআই মডেল সরাসরি কম্পিউটারে চালানোর সুবিধা রয়েছে। ফলে এআইয়ের বিভিন্ন কাজের জন্য সব সময় ইন্টারনেট সংযোগের ওপর নির্ভর করতে হবে না।
এআই ব্যবহারের ক্ষেত্রে উন্নতি করা হয়েছে নতুন আইম্যাকেও। অ্যাপলের তথ্য অনুযায়ী, এম সিক্স চিপযুক্ত আইম্যাকে এম ফোর চিপের আইম্যাকের তুলনায় সরাসরি ডিভাইসে এআই-সংক্রান্ত কাজ পাঁচ গুণ পর্যন্ত দ্রুত করা যাবে।
নতুন ম্যাকবুক প্রোর দাম শুরু হয়েছে ১ হাজার ৯৯৯ ডলার থেকে। অন্যদিকে আইম্যাকের প্রাথমিক দাম ১ হাজার ৪৯৯ ডলার। আগামী ২৮ অক্টোবর থেকে ৩৫টি দেশ ও অঞ্চলে ডিভাইস দুটির আগাম অর্ডার নেওয়া হবে। ৬ নভেম্বর থেকে বাজারে পাওয়া যাবে নতুন কম্পিউটারগুলো।
এদিকে প্রযুক্তি বিশ্লেষক মার্ক গুরম্যানের বরাতে ব্লুমবার্গ জানিয়েছে, অ্যাপল আগামী ২৮ অক্টোবরের ‘প্রো অ্যান্ড টেল’ অনুষ্ঠানে প্রথমবারের মতো টাচস্ক্রিন সুবিধাযুক্ত ম্যাকবুক প্রো উন্মোচন করতে পারে। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো তথ্য জানায়নি অ্যাপল।

 

তথ্যঋণঃ

# Dhaka post

ছবিঃ

# সংগৃহীত।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category