• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
Headline
৫ সাংবাদিক হত্যার বিচার দাবিতে ঐক্যবদ্ধ হচ্ছেন ময়মনসিংহ বিভাগ সাংবাদিকরা! পাইকগাছায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত! কালীগঞ্জে ডাকাতির ঘটনায় মালামাল উদ্ধারসহ -২ ডাকাত গ্রেফতার! সোনাম কাপুর ব্লেন্ডার্স প্রাইড এক্স এফডিসিআই ফ্যাশন ট্যুর ২০২৫-এর মঞ্চে র‍্যাম্পে হেঁটে পোশাকী ছবিতে কাকে শ্রদ্ধা নিবেদন করলেন? গুণগত মান বিচারে ভাল স্টরি হলে চলচ্চিত্র জগতে শাকিব খান ছাড়া ও সফলতা সম্ভব! কুয়াকাটায় হোটেল ইস্তানবুল’র নির্মাণ কাজ বন্ধ করে দিলো প্রশাসন! রাজধানীর পরিবেশ দূষণ চিত্র! কাহালুতে সাংবাদিকতার পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ! টাকা না পেলে ব্যবসায়ীদের হুমকি—নেপথ্যে কারা? মাদারীপুরে আধিপত্য বিস্তার নিয়ে অর্ধশত বাড়িঘরে হামলা, অগ্নিসংযোগ ও লুটপাট! নরসিংদীতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব  মোঃ কামরুজ্জামান চৌধুরীর আগমনে  জেলা পুলিশ সুপার এর  শুভেচ্ছা জ্ঞাপন!

ফুলবাড়ীতে মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত!

Reporter Name
Update : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬

মোঃ আফজাল হোসেন| দিনাজপুর প্রতিনিধিঃ
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত। আজ মঙ্গলবার ২৭ অক্টোবর সকাল সাড়ে ১১ টায় ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে মাসিক আইন শৃঙ্খলা সভা ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুম বিল্লাহ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে সার্বিক পরিস্থিতি নিয়ে বক্তব্য রাখেন আইন শৃঙ্খলা কমিটির সভাপতি মোঃ মাসুম বিল্লাহ । আইনশৃঙ্খরা কমিটির বিস্তারিত বিষয় তুলে ধরে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ফুলবাড়ী উপজেলা সহকারী কমিশনার ভূমি ও পৌর প্রশাসক এ.এস.এম শাহাদত হোসেন, ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম, ফুলবাড়ী উপজেলা বিএনপির আহ্বায়ক ও ফুলবাড়ী মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ খুরশিদ আলম (মতি) ফুলবাড়ী, উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক মোঃ নাজমুল হক নাজিম, জাতীয় সংসদ সদস্য (০৫ এর প্রতিনিধি) মোঃ শাহাজুল ইসলাম, ফুলবাড়ী উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক মোঃ জুলফিকার আলী, ফুলবাড়ী উপজেলা পৌর বিএনপির আহ্বায়ক আবুল বাশার, সিনিয়র যুগ্ন আহ্বায়ক মোঃ শাহ মর্তুজা হক (অষ্টিন), পৌর বিএনপির যুগ্ন আহ্বায়ক মোঃ মানিক মন্ডল, ফুলবাড়ী ২৯ বিজিবি’র নায়েক মহিন উদ্দিন, মহিলা বিষয়ক কর্মকর্তা রীতা মন্ডল, উপজেলা মৎস কর্মকর্তা রাশেদা আক্তার, উপজেলা বিদ্যুৎ উন্নয়ন বোর্ড নেসকোর আবাসিক প্রকৌশলী মোঃ দেলোয়ার হোসেন, ফুলবাড়ী পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর এ.জি.এম মোঃ সাব্বির, উপজেলা কৃষি কর্মকর্তা সাইফ আব্দুল্ল্যাহ মোস্তাফিন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. সারোয়ার হাসান, উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ ছানোয়ার হোসেন, উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক মোঃ সেলিম পারভেজ, উপজেলা দূর্নীতি দমন কমিশনের সভাপতি ফুলবাড়ী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মোঃ নাজমুল হক, তেঁতুলিয়া মাদ্রাসার সুপার মোঃ আব্দুল জব্বার, উপজেলা ইসলামি ফাউন্ডেশন এর আব্দুল কাইয়ুম, উপজেলা নির্বাচন অফিসার আব্দুস সামাদ, উপজেলা আইসিটি কর্মকর্তা মোছাঃ রোখসানা খাতুন,
বেতদিঘী ইউপি প্যানেল চেয়ারম্যান আব্দুল মান্নান, আলাদীপুর ইউপি প্যানেল চেয়ারম্যান মোঃ মোয়াজ্জেম হোসেন, কাজীহাল ইউপি প্যানেল চেয়ারম্যান মোঃ কাঞ্চন মিয়া, দৌলতপুর ইউপি চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম, খয়েরবাড়ী ইউপি প্যানেল চেয়ারম্যান মোঃ শামিম ইসলাম, ফুলবাড়ী উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও সিনিয়র সাংবাদিক মোঃ আফজাল হোসেন সহ ও মাদিলা হাট কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এবং ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি মোঃ আবু শহিদ, আইন শৃঙ্খলা কমিটির সকল সদস্য উপস্থিত ছিলেন।
আইন শৃঙ্খলা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুম বিল্লাহ বলেন, উপজেলার সার্বিক পরিস্থিতি সন্তোষজনক, তবে মাদক নির্মূলে যুব সমাজ সহ সকলকে এগিয়ে আসতে হবে তা না হলে সমাজ থেকে এই ভয়ঙ্কর মাদক নির্মূল কোনো ভাবে সম্ভব নয়। এ জন্য প্রত্যেক মসজিদের ইমাম ও স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষকদেরকে বেশি বেশি করে মাদক নির্মূলে সক্রিয় ভূমিকা পালন করতে হবে। এছাড়া আইন শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে বিভিন্ন স্থানে আইন শৃঙ্খলা বাহিনী (পুলিশ) কে টহল জোর দার করতে হবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category