• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
Headline
৫ সাংবাদিক হত্যার বিচার দাবিতে ঐক্যবদ্ধ হচ্ছেন ময়মনসিংহ বিভাগ সাংবাদিকরা! পাইকগাছায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত! কালীগঞ্জে ডাকাতির ঘটনায় মালামাল উদ্ধারসহ -২ ডাকাত গ্রেফতার! সোনাম কাপুর ব্লেন্ডার্স প্রাইড এক্স এফডিসিআই ফ্যাশন ট্যুর ২০২৫-এর মঞ্চে র‍্যাম্পে হেঁটে পোশাকী ছবিতে কাকে শ্রদ্ধা নিবেদন করলেন? গুণগত মান বিচারে ভাল স্টরি হলে চলচ্চিত্র জগতে শাকিব খান ছাড়া ও সফলতা সম্ভব! কুয়াকাটায় হোটেল ইস্তানবুল’র নির্মাণ কাজ বন্ধ করে দিলো প্রশাসন! রাজধানীর পরিবেশ দূষণ চিত্র! কাহালুতে সাংবাদিকতার পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ! টাকা না পেলে ব্যবসায়ীদের হুমকি—নেপথ্যে কারা? মাদারীপুরে আধিপত্য বিস্তার নিয়ে অর্ধশত বাড়িঘরে হামলা, অগ্নিসংযোগ ও লুটপাট! নরসিংদীতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব  মোঃ কামরুজ্জামান চৌধুরীর আগমনে  জেলা পুলিশ সুপার এর  শুভেচ্ছা জ্ঞাপন!

সংস্কার না করায় নষ্ট হতে যাচ্ছেফুলবাড়ীর মাইক্রোওয়েভ স্টেশন!

Reporter Name
Update : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধিঃ
দিনাজপুরের ফুলবাড়ীতে অবস্থিত গুরুত্বপূর্ণ যোগাযোগ অবকাঠামো মাইক্রোওয়েভ স্টেশনটি দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে বলে স্থানীয়রা অভিযোগ করেছেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি ও রক্ষণাবেক্ষণের অভাবে স্টেশনটির বিভিন্ন যন্ত্রপাতি ও ভবনের অবস্থা দিন দিন খারাপ হয়ে পড়ছে।

স্থানীয় সূত্রে জানা যায়, তৎকালীন সময়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এ এলাকার গুরুত্ব বিবেচনা করে ৩ একর ৮৮ শতাংশ জমির উপর অবকাঠামো ও মাইক্রোওয়েভ স্টেশনটি স্থাপন করেন। এক সময় এই মাইক্রোওয়েভ স্টেশনটি টেলিযোগাযোগ ব্যবস্থার গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে ব্যবহৃত হতো। কিন্তু আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ার সাথে সাথে স্টেশনটির কার্যক্রম কমে আসে এবং ধীরে ধীরে এটি অবহেলার শিকার হয়। বর্তমানে স্টেশনটির ভবনের দেয়াল ও ছাদে ফাটল দেখা দিয়েছে এবং অনেক জায়গায় লোহার যন্ত্রাংশে মরিচা ধরেছে। এছাড়ও বাউন্ডারি ওয়াল ভেঙ্গে পড়ছে। সামনের জায়গাগুলি দখল হয়ে গেছে। সেখানে একজন বে-সরকারি লোক মাইক্রোওয়েভ স্টেশনটির যাবতীয় দেখাশোনা করছেন।

এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে স্টেশনটির কোনো সংস্কার বা রক্ষণাবেক্ষণ করা হয়নি। ফলে মূল্যবান সরকারি সম্পদ নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। অনেকেই মনে করছেন, সময়মতো সংস্কার ও আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হলে এই স্থাপনাটি আবারও কার্যকরভাবে ব্যবহার করা সম্ভব। এই দিকে মাইক্রো ষ্টেশনের ভিতরে আবাসিক ভবনগুলি নষ্ট হয়ে গেছে। ভবনগুলির জানালা, দরজাসহ অবকাঠামো এবং বাউন্ডালি দেওয়াল নষ্ট হয়ে গেছে। মাইক্রো ষ্টেশনটি মেরামত কল্পে টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে কোনো নজর নেই।
স্থানীয় সচেতন মহল দ্রুত স্টেশনটির সংস্কার ও রক্ষণাবেক্ষণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন। তাদের মতে, অবহেলার কারণে গুরুত্বপূর্ণ এই সরকারি স্থাপনাটি নষ্ট হয়ে গেলে তা দেশের সম্পদের অপচয় হিসেবে বিবেচিত হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category