• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
Headline
মাদারীপুরে আধিপত্য বিস্তার নিয়ে অর্ধশত বাড়িঘরে হামলা, অগ্নিসংযোগ ও লুটপাট! নরসিংদীতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব  মোঃ কামরুজ্জামান চৌধুরীর আগমনে  জেলা পুলিশ সুপার এর  শুভেচ্ছা জ্ঞাপন! গাজীপুরে ভূমি জরিপে ব্যাপক অনিয়মের অভিযোগ: পেশকার হেলাল উদ্দিনের বিরুদ্ধে অতিরিক্ত অর্থ আদায়ের দাবি! দাউদকান্দিতে কাভার্ড ভ্যান ভর্তি ৪৮ কেজি গাঁজা উদ্বার। গ্রেপ্তার-১ ঢাকা – কক্সবাজার – ঢাকা ট্রেনের চট্টগ্রাম জেলা আওতাধীন সাতকানিয়া উপজেলায় সাতকানিয়া রেল স্টেশনে যাত্রি উঠানামার বিরতি দাবি! কুমিল্লায় বুলেট বৈরাগী হত্যা মামলায় পাঁচজনের বিরুদ্ধে চার্জশিট! কাজিপুর হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের এক-তৃতীয়াংশই ডেঙ্গু আক্রান্ত! ​তিতাসে মাছিমপুর বাজার কমিটির সভাপতির ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ ও সমাবেশ! রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৮১ জন গ্রেফতার এবং একই সময়ে ৪৮টি মামলা ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্যে জাতীয় পরিবেশ মানবাধিকার সোসাইটি (জাপমাস) নিন্দা!

দাউদকান্দিতে একদিনে পুলিশের পৃথক অভিযানে গ্রেপ্তার-১৯!

Reporter Name
Update : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬

 

সুজন চন্দ্র দাস দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধিঃ

কুমিল্লার দাউদকান্দিতে পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ বিভিন্ন মামলার ১৩ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া পুলিশ আইনের ৩৪ ধারায় আটজনকে আটক এবং মোবাইল কোর্টের মাধ্যমে সাজাপ্রাপ্ত ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। সব মিলিয়ে পুলিশের অভিযানে ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) দাউদকান্দি মডেল থানা-পুলিশের পৃথক অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়।
দাউদকান্দি মডেল থানা-পুলিশ সূত্রে জানা যায়, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলামের নেতৃত্বে ও দিকনির্দেশনায় পুলিশের একাধিক দল উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালায়। এ সময় ১৮টি ইয়াবা ট্যাবলেটসহ রোমান (২৫) ও মো. খাদেমুল ইসলামকে (৩০) গ্রেপ্তার করা হয়।
এ ছাড়া চুরির মামলায় মোহাম্মদ আলী (৩০), জিআর সাজা পরোয়ানাভুক্ত আসামি মোবারক ওরফে সোবন (৪০) এবং সিআর পরোয়ানাভুক্ত আসামি শারমিন আক্তারকে (৪০) গ্রেপ্তার করা হয়।
পুলিশ আইনের ৩৪ ধারায় আটক করা হয় আরও আটজনকে। তাঁরা হলেন রাজ (২৫), মো. রাজু (২২), রুবেল রানা (২৯), মো. দ্বীন ইসলাম (১৯), মো. সাকিব সিকদার (১৯), মো. নুর নবী (১৯), মো. আলাউদ্দিন (৩৫) ও মো. রুহুল আমিন (৪৮)।
অন্যদিকে মোবাইল কোর্টের মাধ্যমে সাজাপ্রাপ্ত ছয়জন হলেন মো. বাহাদুর হোসেন (২৪), মো. রাফি সরকার (২০), রাজু হোসেন (৩০), রায়হান আহাম্মদ (২২), মো. পলাশ (২৪) ও নাইম হোসেন ভূঁইয়া (২২)।
দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম জানান, পুলিশের পৃথক অভিযানে গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। তাঁদের ভিন্ন ভিন্ন মামলায় আদালতে সোপর্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category