• সোমবার, ০৪ মে ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
Headline
আবারও উত্তপ্ত ঢাকার আন্ডারওয়ার্ল্ড: প্রতিশোধের নেশায় মরিয়া শীর্ষ সন্ত্রাসীরা।  কলাপাড়াতে (পটুয়াখালী) এক নারী পুলিশ সদস্যদের মরদেহ উদ্ধার। বাংলাদেশ পুলিশের শীর্ষ পর্যায়ের ১৬ জন উপ- পুলিশ মহাপরিদর্শক ডিআইজি এবং ১ জন অতিরিক্ত ডিআইজিকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। একশ’র বেশি হ্রদ যে উদ্যানে কালিহাতীতে ধর্ষকদের ফাঁসির দাবিতে মানব বন্ধন ডিমলায় গৃহবধুর রহস্যজনক মৃত্যু মুঠোফোন নিয়ে দ্বন্দ্বে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন সিটি নির্বাচন নিয়ে মাথা ব্যাথা নেই বিএনপির! কক্সবাজার ও কুমিল্লায় ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২ ‘সাংবাদিককে থানায় নিয়ে পায়ুপথে জ্বলন্ত মোমের ছ্যাঁকা’

বাংলাদেশ পুলিশের শীর্ষ পর্যায়ের ১৬ জন উপ- পুলিশ মহাপরিদর্শক ডিআইজি এবং ১ জন অতিরিক্ত ডিআইজিকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।

Reporter Name
Update : সোমবার, ৪ মে, ২০২৬

জনতার দেশ রিপোর্ট :
বিসিএস পুলিশ ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে জনস্বার্থে বাধ্যতামূলক অবসর দিয়েছে সরকার। এর মধ্যে ১৬ জন উপ -মহা পুলিশ পরিদর্শক ( ডিআইজি)  ১ জন অতিরিক্ত উপ- মহা পুলিশ পরিদর্শক ( এডিশনাল ডিআইজি)।  গত রোববার ৩ মে স্ব- রাষ্ট্র মন্ত্রণালয়ের  পুলিশ – ১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে সই করেন সিনিয়র সচিব মঞ্জুর মোর্শেদ চৌধুরী।
সরকারি আইন ২০১৮ এর ৪৫ ধারার বিধান অনুযায়ী তাদের এই অবসর দেওয়া হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। এতে বলা হয় অবসরপ্রাপ্ত কর্মকর্তারা বিধি অনুযায়ী অবসর  জনিত সব সুবিধা পাবেন এবং এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে। অবসরপ্রাপ্তদের মধ্যে আছেন ডিআইজি পদমর্যাদার একাধিক কর্মকর্তা, বিভিন্ন ইউনিটের প্রধান, মেট্রোপলিটন পুলিশ কমিশনার।
তাদের মধ্যে আছেন, এন্টি টেরোরিজম ইউনিটের ডিআইজি, ১.মফিজ উদ্দিন আহমেদ, হাইওয়ে পুলিশের ডিআইজি ২.ইমতিয়াজ আহমেদ, সিআইডির ডিআইজি ৩.হাবিবুর রহমান, পুলিশ অধিদপ্তরের ডিআইজি ৪.সালেহ মোহাম্মদ তানভীর, এন এস আই এর পরিচালক ডিআইজি, ৫.হারুনুর রশিদ, পুলিশ স্টাফ কলেজের ডিআইজি ৬.এসএম আখতারুজ্জামান।
তাছাড়া অবসরে পাঠানো হয়েছে পিটিসি নোয়াখালীর কমান্ড্যান্ট ডিআইজি ৭. হায়দার আলী খান, পিটিসির খুলনার কমান্ডেন্ট ডিআইজি ৮. মাহবুবুর রহমান ভূঁইয়া, টুরিস্ট পুলিশের ডিআইজি ৯.রুহুল আমিন, হাইওয়ে পুলিশের ডিআইজি ১০.রফিকুল হাসান গনি, নৌ পুলিশের ডিআইজি ১১.মিজানুর রহমান, এবং রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার ডিআইজি ১২.মজিদ আলী।
প্রজ্ঞাপনে আরো বলা হয় পুলিশ অধিদপ্তরের ডিআইজি ১৩.কাজী জিয়াউদ্দিন, রেলওয়ে পুলিশের ডি আই জি ১৪.গোলাম রউফখান, পিটিস রংপুরের কমান্ড্যান্ট ডিআইজি ১৫. রেজাউল হায়দার, হাইওয়ে পুলিশের ডিআইজি১৬. রখফার সুলতানা খানম রেলওয়ে পুলিশের পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদমর্যাদা) ১৭.ফারহাত আহম্মেদ ও অবসরপ্রাপ্তদের তালিকা রয়েছেন।
তথ্য সূত্র:
# স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ -১ শাখা।
#বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা