শিরোনাম :
আহমদ ছফার বিয়ে ও শামীম শিকদার প্রসঙ্গ। যত চাপই আসুক ব্রিটেন কে ইরানের বিরুদ্ধে যুদ্ধে টেনে নেয়া যাবেনা —- ব্রিটিশ প্রধানমন্ত্রী। একটি শিক্ষনীয় গল্প এবং আমাদের মানবিক চরিত্র। ৯ম পদাতিক ডিভিশনের নিষ্ক্রিয়তা: ৪ আগস্টের রহস্য ঘিরে নতুন প্রশ্ন। আধুনিক বিকৃত ইসলাম এবং মদিনা বিশ্ব বিদ্যালয়ের শিক্ষা কারিকুলাম। জন দুর্ভোগের সূতিকাগার নরসিংদী পৌরসভা হরমুজ প্রণালী কে ইস্যু করে তেহরানের নতুন পরিকল্পনা ৩ শ্রেণীতে বিভক্ত দেশ। কূয়াকাটায় ছাত্র হিযবুল্লাহর উদ্যোগে দাখিল পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ। শান্তি চুক্তি ভেস্তে যাওয়ায় মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাত তৈরির আশঙ্কা, নিজ নিজ শর্তে ই*রান- আ*ম্রিকা দু’পক্ষই ছাড় দিতে নারাজ, সমঝোতায় পৌঁছাতে পারেনি কোন পক্ষ। কুরআনের অপব্যাখ্যার অজুহাতে কুষ্টিয়ায় কথিত পীর শামীম রেজা ওরফে জাহাঙ্গীর কে পিটিয়ে হত্যার নেপথ্য কাহিনি।
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন

ইরানে মার্কিন পাইলট উদ্ধার অভিযানের নেপথ্যে।

Reporter Name / ২৭ Time View
Update : রবিবার, ৫ এপ্রিল, ২০২৬

নিউ ইয়র্ক ভয়েজ বাংলা থেকে সংগৃহিত :ইরানে বিধ্বস্ত একটি মার্কিন যুদ্ধবিমানের ক্রু সদস্যদের উদ্ধারে অত্যন্ত কঠিন ও ঝুকিপূর্ণ অনুসন্ধান চালাচ্ছে যুক্তরাষ্ট্রের স্পেশাল ফোর্স। দেশটির আকাশসীমায় একটি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার পর শুক্রবার (০৩ এপ্রিল) রাতে এ অভিযান শুরু হয়েছে।

ব্রিটিশ গণমাধ্যম বিবিসির তথ্যমতে, ইরানের আকাশে ভূপাতিত মার্কিন এফ-১৫ যুদ্ধবিমানের পাইলটকে ইতোমধ্যেই উদ্ধার করা হয়েছে। তবে ওই বিমানে থাকা আরও এক ক্রু সদস্যকে এখনো খুজে পাওয়া যায়নি।

সংবাদমাধ্যম সিবিএস নিউজ জানিয়েছে, মার্কিন যুদ্ধবিমানটিতে থাকা অপর ওই ক্রু সদস্যকে উদ্ধারে ইরানের অভ্যন্তরে গভীর এলাকায় কঠোর অভিযান চলছে।

সিবিএসের এক প্রতিবেদনে দুই মার্কিন কর্মকর্তার বরাতে বলা হয়, বিধ্বস্ত এফ-১৫ই যুদ্ধবিমানের দুই পাইলটের একজনকে উদ্ধার করতে গিয়ে আরও দুটি মার্কিন বিমান ইরানের হামলার মুখে পড়েছে। এ সময় এ-১০ ওয়ারথগ যুদ্ধবিমানটি আক্রান্ত হলে পাইলট সাগরে ঝাঁপ দেন। পরে তাকে উদ্ধার করা হয়।
এছাড়া অভিযানে থাকা দুটি হেলিকপ্টারের একটিতে ছোট অস্ত্র থেকে গুলি চালানো হয়েছে। এতে হহেলিকপ্টারটির কয়েকজন ক্রু আহত হন। তবে সেটি নিরাপদে অবতরণ করতে সক্ষম হয়েছে। এফ-১৫ই বিমানের দ্বিতীয় পাইলটের খোঁজে এখনো উদ্ধার অভিযান চলছে।

এ ধরণের কমব্যাট সার্চ এন্ড রেস্কিউ (সিএসএআর) অভিযানকে সামরিক বাহিনীর সবচেয়ে জটিল ও সময়সংবেদনশীল অপারেশন হিসেবে বিবেচনা করা হয়। যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর বিশেষভাবে প্রশিক্ষণপ্রাপ্ত এলিট ইউনিটগুলো সাধারণত এসব অভিযান পরিচালনা করে থাকে।
ছবি ও তথ্য সূত্র:
#new york voice Bangla.


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category