জনতার দেশ রিপোর্ট :নরসিংদির রায়পুরাতে চাকুরি চ্যুত এক পুলিশ সদস্যকে কুপিয়ে হত্যার জঘণ্য তম ঘটনা ঘটেছে। গত বুধবার দুপুরে উপজেলার চান্দের কান্দি ইউনিয়নের দাইরের পাড় গ্রামের একটি কাঠ বাগান থেকে তার হাত-পা বাঁধা
অবস্হায় লাশটি উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ব্যক্তির নাম জাহিদুল ইসলাম (৩৫)।তিনি উপজেলার চরাঞ্চল বাঁশগাড়ী ইউনিয়নের দিঘলি কান্দি এলাকার অবসরপ্রাপ্ত সেনা সদস্য নুরুল ইসলামের ছেলে। জাহিদুল চাকুরিচ্যুত পুলিশ কনস্টেবল ছিলেন। ধারনা করা হচ্ছে, গতকাল রাতের কোন এক সময় দুর্বৃত্তরা জাহিদুল কে হত্যা করে
তার লাশ কাঠ বাগানের ফেলে চলে যায়। কে, বা কারা কী কারনে তাকে হত্যা করে কাঠবাগানে ফেলে গেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, গতকাল সকাল সাড়ে নয়টার দিকে চান্দের কান্দির দাইরের পাড় সেতু সংলগ্ন একটি কাঠ বাগানে ক রক্তাক্ত অবস্থায় এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখা যায়। এ সময় তার হাত পা শরীরের বিভিন্ন জায়গা বাঁধা অবস্থায় ছিল। লোকজন বিষয়টি রায়পুরা থানা পুলিশকে জানালে দুপুরে পুলিশ এসে লাশটি উদ্ধার করে।পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন ( পি,বি,আই) সদস্যরা এসে মৃত ব্যক্তির আঙ্গুলের ছাপ সংগ্রহ করে তার পরিচয় সনাক্ত করেন। পরে পুলিশ সুরত হাল প্রতিবেদন তৈরি করার পর ময়না তদন্তের জন্য তার লাশ নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানা গেছে।