ডেক্স রিপোর্ট ( দৈনিক জনতার দেশ):
শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলায় তারিখ ঘোষণা হতে যাচ্ছে আজ বৃহস্পতিবার। তারিখ ঘোষণা কে কেন্দ্র করে আওয়ামী লীগ ঢাকায় লকডাউন কর্মসূচি ডেকেছে। বিষয়টিকে কেন্দ্র করে রাজধানী ঢাকা সহ সারাদেশ উত্তপ্ত। বেশ কয়েকটি স্থানে গাড়িতে আগুন লাগার ঘটনা ঘটেছে। নাশকতা এড়াতে নির্বাচন কমিশন সহ গুরুত্বপূর্ণ স্থাপনা সমূহে আইন শৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা হয়েছে।রাজধানীর বিভিন্ন স্হানে বিস্ফোরণ ঘটানো হচ্ছে ককটেল বোমার। আগুনে মৃত্যু হয়েছে এক ঘুমন্ত চালকের পরিস্থিতি মোকাবেলায় জারি করা হয়েছে হাই এলার্ট (সর্বোচ্চ সর্তকতা) কেউ নাশকতার চেষ্টা চালালে গ্রেফতার হবে হাই এলার্ট এর আওতায়। একাধিক সূত্রে জানা গেছে, এসব তথ্য। রাজধানী ঢাকার প্রতিটি মোড়ে মোড়ে চোখে পড়ছে Rab, পুলিশ, বিজিবি, সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিট। পাশাপাশি বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যদের সতর্ক অবস্থান। মানুষের চোখে মুখে লক্ষ্য করা যাচ্ছে উদ্বেগ, উৎকণ্ঠা আর আতঙ্কের ছাপ। উদ্বেগ উৎকণ্ঠ থেকে বিভিন্ন স্থানে শিক্ষা প্রতিষ্ঠান শুরু হয়েছে অনলাইন ক্লাস। রাস্তাঘাটে কমে গেছে যানবাহন চলাচল। সন্ধ্যার পর অনেকটাই ফাঁকা হয়ে যাচ্ছে ঢাকা শহর।নিতান্ত প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের হচ্ছেন না কেউ।এই উত্তাল বিভীষিকাময় রাজনৈতিক পরিস্থিতিতে গৃহবন্দী হয়ে ঢাকা শহরে আটকা পড়ে আছে দেড় কোটি মানুষ।