সাভার থেকে আবদুল্লাহ- আল -মামুন ( টিপু):
ঢাকা জেলার সাভারে বিশেষ অভিযান চালিয়ে করে হানিট্র্যাপ ও অপহরণকারী চক্রের নারীসহ ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। অভিযানে অপহৃত ব্যক্তিকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।
গতিও (২৯শে ডিসেম্বর) বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইদুল ইসলাম। এর আগে, একইদিন ভোররাতে সাভারের গেন্ডা এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
হানিট্যাপ চক্রের গ্রেপ্তারকৃতরা হলেন- মোসা. জোসনারা বেগম (৩৯), মো. টুটুল (৩৫), মো. সুমন (৩৫) ও মো. রফিক মিয়া (৪৫)। অভিযানে তাদের হেফাজতে থাকা অপহৃত ব্যক্তি মো. মাসুম বেপারী (৩৭) কে উদ্ধার করা হয়। এ সময় আসামিদের কাছ থেকে ১টি গামছা, ১টি মাস্কিং টেপ, ভিকটিমের কাছ থেকে নেওয়া নগদ ৪ হাজার টাকা এবং ৩টি মোবাইল ফোন জব্দ করা হয়।
ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইদুল ইসলাম জানান, অভিযুক্তরা নারী সদস্যকে ব্যবহার করে হানিট্র্যাপের মাধ্যমে সাধারণ মানুষকে ফাঁদে ফেলে অপহরণ করতো এবং মুক্তিপণ ও চাঁদা আদায়ের মাধ্যমে রীতিমতো অর্থ হাতিয়ে নিত। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক অভিযোগ রয়েছে।
তিনি আরও জানান, উদ্ধারকৃত ভিকটিম নিজে বাদী হয়ে অপহরণ, চাঁদা দাবি ও চাঁদা আদায়ের অভিযোগে সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন। পরে সোমবার দুপুরে সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আসামিদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।