শিরোনাম :
জিয়া নন, স্বাধীনতার প্রথম ঘোষক ডক্টর অলি আহম্মদ (বীর বিক্রম) চট্টগ্রাম ১১ দলের সমাবেশে জামায়াতের আমির ডা: শফিকুর রহমান। রেকর্ড সংখ্যক জন‌প্রিয় “বে‌দের মে‌য়ে জোসনা” সি‌নেমার প্রযোজক বগুড়ার মরহুম ম‌তিউর রহমান পানু। দুদকের ভিতরে জোরালো ভাবে দুর্নীতি বিরাজ করছে – ড. ইফতেখারুজ্জামান,নির্বাহী পরিচালক, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ। বিশিষ্ট এনজিও ব্যক্তিত্ব নারী ক্ষমতায়নের অগ্রদূত হাওর কন্যা বেগম রোকেয়া আজ আমাদের মাঝে নেই। সহিংসতা-আচরণবিধি লঙ্ঘনে উত্তপ্ত নির্বাচনী মাঠ, নির্বিকার ইসি। নির্বাচনের আগেই সহিংসতা। নরসিংদির বেলাব’তে নিখোঁজ হওয়ার ৩ দিন পর সাবেক ছাত্রলীগ নেতার মরদেহ উদ্ধার। রাঙ্গামাটিতে পর্যটন খাতের ভবিষ্যৎ ও টেকসই পরিকল্পনা নিয়ে রাবিপ্রবিতে সমাপনী অনুষ্ঠান। যুবলীগ ধ্বংসের প্রধান কারিগর শেখ পরশ—এ কথা এখন আর লুকানোর কিছু নেই। যুবলীগ বাঁচাতে চাইলে আপনার এখনই পদত্যাগ করা উচিৎ – এডভোকেট জাহাঙ্গীর আলম । বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত। বাংলাদেশে এ্যাকশন ছবির নির্মাতা জহিরুল হক।
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন

সাংবাদিক সোহেলের সঙ্গে ঔদ্ধত্যপূর্ণ আচরণের প্রতিবাদে কলাপাড়ায় মানববন্ধন, ইউএনওর অপসারণের দাবি

Reporter Name / ৫৩৯ Time View
Update : বুধবার, ২৮ মে, ২০২৫

 

ফোরকানুল ইসলাম, কলাপাড়া (পটুয়াখালী) উপজেলা সংবাদদাতা :   জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত সাংবাদিক এমরান হাসান সোহেলের সঙ্গে ঔদ্ধত্যপূর্ণ আচরণের প্রতিবাদ এবং সংশ্লিষ্ট ইউএনও আমিনুল ইসলামের অপসারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।বুধবার দুপুর ১২টায় বৈরী আবহাওয়া উপেক্ষা করে পটুয়াখালীর কলাপাড়া প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক মোশারেফ হোসেন মিন্টু, সাংবাদিক মেজবাহ মাননু, মহাসিন পারভেজ, নেছারউদ্দীন আহমেদ টিপু প্রমুখ। এছাড়াও উপজেলায় কর্মরত গণমাধ্যমকর্মীরা মানববন্ধনে অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, একজন পেশাদার ও স্বনামধন্য সাংবাদিকের সঙ্গে যেভাবে ইউএনও অসৌজন্যমূলক আচরণ করেছেন, তা প্রশাসনের একজন দায়িত্বশীল কর্মকর্তার জন্য চরম দুঃখজনক। তারা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও ইউএনওর অপসারণ দাবি করেন।

উল্লেখ্য, গত ১৯ মে বাউফল গার্লস স্কুলে দুর্নীতি প্রতিরোধে আয়োজিত স্কুল পর্যায়ের বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব চলাকালে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষে বসে আমন্ত্রণ না জানানোর অভিযোগ তুলে ইউএনও আমিনুল ইসলাম সাংবাদিক সোহেলের সঙ্গে অসাদাচরণ করেন।

সাংবাদিক এমরান হাসান সোহেল পটুয়াখালী জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন দৈনিক কালের কণ্ঠে এবং বাউফল দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতির দায়িত্ব পালন করছেন।

ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে ইউএনওর আচরণের ব্যাপারে তীব্র সমালোচনা শুরু করেন নেটিজেনরা

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category