জেলা প্রতিনিধি নরসিংদী :পবিত্র রমজানে ‘ঈদুল ফিতর’কে সামনে রেখে রায়পুরার দুর্গম চরাঞ্চল বর্তী ইউনিয়ন শ্রীনগরে হতদরিদ্র, ছিন্নমূল অসহায় মানুষদের ঈদ সামগ্রী দিয়ে দরিদ্র মানুষদের মুখে হাসি ফোটাতে এগিয়ে এসেছেন রায়পুরা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সামসুদ্দিন আহমেদ সামু।রায়পুরা উপজেলা বিএনপি তৃনমুলের অতি পরিচিত মুখ,বিএনপির দুর্দিনে-দু:সময়ের ত্যাগী পরীক্ষিত নেতা বিগত আওয়ামী দু:শাসনে অনেক নিপীড়ন নির্যাতনের শিকার এই সংগ্রামী নেতা সামসুদ্দিন সামু শ্রীনগর ইউনিয়নের প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সমন্বয়ে শ্রীনগর প্রবাসী কল্যাণ ট্রাস্ট নামে একটি সেবা মূলক সংগঠন তৈরি করেছেন।যার প্রধান নির্বাহী হয়ে চরাঞ্চল এলাকায় হত দরিদ্র মানুষদের মাঝে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ত্রাণ সামগ্রী,শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করে বিগত দিনে একজন ত্রাণকর্তা হিসাবে রায়পুরার রাজনীতিতে সকলের প্রিয়পাত্র হয়ে ওঠেছেন।দলমত নির্বিশেষে তিনি এখন শ্রীনগর ইউনিয়নে সকলের কাছে একজন গ্রহণ যোগ্য নেতা হিসাবে শ্রদ্ধার আসনে অধিষ্ঠিত। একজন নির্লোভী পরোপকারী নিরহংকারী মানুষ ও তরুন নেতা হিসাবে সমগ্র রায়পুরা উপজেলা বিএনপিতে সামসুদ্দিন সামু এখন সবার কাছে গ্রহণ যোগ্য এক নেতৃত্বের নাম।
একজন তরুন বক্তা হিসাবে ও রাজনীতির মঞ্চে তার যথেষ্ট সুনাম ও কদর রয়েছে। গত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী -৫ রায়পুরা আসনের নব নির্বাচিত সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল এর নিরঙ্কুশ বিজয়ের একজন অন্যতম সিপাহশালার হিসাবে বিএনপি রাজনীতিতে বিশাল ভুমিকা রেখেছেন। এই রমজানে তিনি এবং তার সংগঠন শ্রীনগরের ৫০০ হতদরিদ্র মানুষের মাঝে ঈদ সামগ্রী দিয়ে অসহায় মানুষদের মুখে হাসি ফুটিয়েছেন।তাছাড়া শীতার্ত মানুষের মাঝে ৫০০ কম্বল দিয়ে একজন প্রকৃত জনদরদী নেতা হিসাবে সকলের মন জয় করেছেন।
আগামী স্হানীয় নির্বাচনে শ্রীনগর ইউনিয়ন বাসী তাকে চেয়ারম্যান পদে দেখতে চায়। এ ব্যাপারে সামসুদ্দিন সামুর সংগে তার মুঠোফোনে এই প্রতিবেদকের কথা হলে তিনি দৈনিক জনতার দেশ কে জানান,এলাকাবাসী যদি তাকে যোগ্য মনে করে জনসেবার দায়িত্ব দিতে চায় তবে তিনি শ্রীনগর ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদে নির্বাচন করার আশাবাদী।