নরসিংদী থেকে তালাত মাহমুদ:নরসিংদীর মাধবদির গদাই চর গ্রামে প্রেমিকের বাড়িতে অবস্থান নেয়া আক্তার ১৬ কে অবশেষে প্রেমী সুমন ২১ বিয়ে করতে বাধ্য হয়েছেন গণ্যমান্য ব্যক্তিদের মধ্যস্থতায় গত ১৬ জুন সোমবার তাদের বিয়ের সম্পন্ন হয়েছে বলে জানা গেছে।
সুবর্ণা সাত গাঁও ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের বাসিন্দা ওসমান মোল্লা ফাজিল মাদ্রাসার নবম শ্রেণির শিক্ষার্থী। পূর্বে ফেসবুকের মাধ্যমে উভয়ের পরিচয় হয়।এক পর্যায়ে বিয়ের আশ্বাসে শারীরিক সম্পর্ক পর্যন্ত গড়ে ওঠলেও সুমন সুবর্ণাকে বিয়ে করে স্ত্রীর মর্যাদা দিয়ে ঘরে তুলতে আপত্তি জানায়। ফলে সুবর্ণা সুমন মিয়ার বাড়িতে এসে বিয়ের দাবিতে অনড় থাকেন। ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচিত হয়। সুমন প্রথমে সুবর্ণাকে স্ত্রী হিসেবে স্বীকৃতি দিতে রাজি না হলেও পরে এলাকার গণ্যমান্য ব্যক্তিদের মধ্যস্থতায় তাকে বিয়ে করতে রাজি হন।প্রেমিকা সুবর্ণার সাহসিকতা ও নারীর অধিকার ও সম্মানের প্রশ্নে নতুন বার্তা দিয়েছে বলে এলাকাবাসীর অভিমত।