কামরুল হাসান ভুঁইয়া : বিচিত্র এই পৃথিবী!
ইমাম আয়াতুল্লাহ খোমেনির মৃত্যুতে সাধারণ মানুষ আনন্দে মেতেছে, অন্যদিকে বাজি ফোটাচ্ছে। আর বাংলাদেশের মানুষ শোকের মাতম করে যাচ্ছে। শোক আর আনন্দের এই
অবিমিশ্র খেলা আজ চলছে নিরন্তর। তামাম পৃথিবী
তাকিয়ে দেখেছে ভেনিজুয়েলার তান্ডব। মাদুরোকে কিভাবে
ঈগলের মত ছোঁ মেরে উঠিয়ে নেয়া হল।
সার্বভৌমত্বের এমন নির্লজ্জ ব্যবচ্ছেদ পৃথিবীকে অস্থির
করে তুলেছে। ভূ রাজনীতির মেরুকরনে নিঃস্তব্দ নিথর
হয়ে গেল ইরান,ইরাক,লিবিয়ার মত পেট্রো ডলারের দেশ।
এক সময়ে সমাজতান্ত্রিক বলয়ে জাতীর জনক বঙ্গবন্ধু
মুজিব ছিলেন আফ্রো এশিয়ার এক অবিসংবাদিত নেতা।
ভারতের শ্রীমতি ইন্দিরা গান্ধী,কিউবার বিপ্লবী নেতা ফিদেল
ক্যাস্ট্রো,যুগোশ্লাভিয়ার মার্শাল টিটো,সুলাইমান ডেমিরেল পিএলও নেতা ইয়াসির আরাফাত,ইরাকের সাদ্দাম হোসেন
লিবিয়ার কর্নেল মোয়াম্মার গাদ্দাফী,মিশরের আনোয়ার
সাদাত। সাম্রাজ্য বাদের কালো থাবা থেকে কেউ রেহাই পায়নি।
খোমেনির পরাজয় ইরানী বিদ্রোহীদের হাতেই হতে পারতো।
রেজিম পরিবর্তনের সর্বনাশা যুদ্ধে মেতে সাম্রাজ্যবাদের নীলনকশায় আজ মুছে গেল ইরানের ঐতিহ্য। ভগ্নস্তপের
উপর দাঁড়িয়ে ইরানী সভ্যতা গুমড়ে গুমড়ে কাঁদবে অনন্ত
কাল। হিরোশিমা নাগাসাকির জাপানী শিশুরা ঘুম থেকে আৎকে উঠে আজো বোবাকান্নায়।
যুদ্ধ নয় শান্তি,এই হোক আমাদের চিরকালীন ব্রত।