মোঃ আশিকুর রহমান সবুজ
স্টাফ রিপোর্টার ভোলা।
ভোলা সদর উপজেলার আওতায়ধীন ১নং রাজাপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের শ্যামপুর গ্ৰামে মাদ্রাসার ৫ শিক্ষার্থীকে কোরআনের ছবক প্রদান করা হয়েছে।
শুক্রবার বাদ জুম্মা মাহমুদুল উলুম কারিমিয়া কেরাতুল কোরআন মাদ্রাসায় ৫ জন শিক্ষার্থীকে ছবক ও কোরআন শরিফ প্রদান করা হয়।
মোহতামিম হাফেজ মুহাম্মদ ইমাম হোসাইন এর সভাপতিত্বে এবং মাওলানা শরীফুল ইসলাম আশ্রাবীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্হিত থেকে বক্তব্য রাখেন নুরে আলম ফয়েজী ।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন
শ্যামপুর আব্দুল মান্নান ওরফে বেচু বেপারী মসজিদের মোহতামিম ইমাম হোসাইন।
অনুষ্ঠানে ছাত্রদের উদ্দেশ্যে শিক্ষামূলক বক্তব্য প্রদান করা হয়। এ সময় উক্ত অনুষ্ঠানের প্রধান আলোচক ছাত্র ও অবিভাকদের উদ্দেশ্যে দিক নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন। সেইসাথে ছাত্রদের মঙ্গল কামনায় ও মাহমুদুল উলুম হাফিজিয়া ক্বওমি মাদরাসা ও এতিম খানা মাদ্রাসার জন্য দোয়া করা হয়। দোয়া শেষে মাদ্রাসার পক্ষ থেকে ছাত্রদের অভিভাবকদের মাঝে তবারক বিতরণ করা হয়।
এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ’সহ মাদ্রাসার ছাত্রদের অভিভাবকগণ উপস্থিত ছিলেন।