শিরোনাম :
আমেরিকা-ইসরাইলী আগ্রাসনে নিহত মুসলিম বিশ্বের শীর্ষ নেতা গণ এর তালিকা। সন্ত্রাস চাঁদাবাজির বিরুদ্ধে নতুন আইজিপির জিরো টলারেন্স নীতি। বিখ্যাত গিটারিস্ট কাজী অনিরুদ্ধ এবং কিছু স্মৃতিচারণ। ডিসি অফিস এলাকা থেকে ২২ মামলার আসামি ‘মাদক সম্রাট’ জসিম গ্রেপ্তার। নরসিংদীতে আলোচিত মিজান মিয়া ওরফে হৃদয় হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার। সেহরির পরপরই সং/ঘ/র্ষে জড়ালো দুই গ্রুপ, বাবা ছেলেসহ প্রাণ গেল ৪ জনের। বিখ্যাত চলচ্চিত্র পরিচালক ক্যাপ্টেন এহতেশাম এবং তার চলচ্চিত্র জীবন। বিখ্যাত চলচ্চিত্রাভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায় এর অজানা তথ্য। শিক্ষা মন্ত্রী এহসানুল হক মিলনের শিক্ষাগত যোগ্যতা। মন্ত্রী পরিবারের সন্তান এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামানত হারালেন।
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১২:১৪ অপরাহ্ন

‎মহিপুরে স্বেচ্ছাসেবক দল নেতা সাইফুল খলিফা (৩৫)কে #কুপিয়ে জখম  ।

Reporter Name / ১৫৬ Time View
Update : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫







  • ‎ফোরকানুল ইসলাম , কলাপাড়া (পটুয়াখালী) উপজেলা সংবাদদাতা  : পটুয়াখালীর মহিপুরে স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। বুধবার (১৭ ডিসেম্বর) বেলা ১১টার দিকে বালিয়াতলী ইউনিয়নের বাবলাতলা বাজারে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।


    ‎আহত সাইফুল খলিফা (৩৫) মহিপুর থানার  ধুলাসার ইউনিয়নের অনন্তপাড়া গ্রামের দেলোয়ার খলিফার ছেলে এবং ধুলাসার ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের ১নং সিনিয়র যুগ্ম আহ্বায়ক।


    ‎ আহত স্বেচ্ছাসেবক দল নেতা সাইফুলের অভিযোগ, ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বাদশা মিয়ার সঙ্গে তার টাকা লেনদেন রয়েছে। সেই টাকা চাইতে গেলে বাদশা মিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি হুমায়ূন কবিরসহ সিদ্দিক, অলিউল্লাহ ও আরও ৫–৭ জনকে ডেকে এনে তার ওপর হামলা চালায়। ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে গুরুতর জখম করা হয়। এতে তার গলায় তিনটি, চোখের নিচে চারটি ও রানে চারটি সেলাই দিতে হয়েছে বলে জানান তিনি।


    ‎তবে অভিযোগ অস্বীকার করে ইউনিয়ন যুবদলের সভাপতি হুমায়ূন কবির বলেন, বাদশার কাছে এক লাখ টাকা চাওয়ার বিষয়টি নিয়ে সাইফুল তার কাছে অভিযোগ করেন। বিষয়টি জানতে চাইলে সাইফুল উত্তেজিত হয়ে পড়েন এবং স্থানীয়দের সঙ্গে হাতাহাতি হয়। একপর্যায়ে তিনি পড়ে গিয়ে আঘাত পান। তাকে কেউ কুপিয়ে জখম করেনি বলে দাবি করেন তিনি।


    ‎এ বিষয়ে মহিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মহব্বত খান বলেন, ঘটনাটি জেনেছি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।








আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category