কেন্দুয়া থেকে মনিরুল ইসলাম আকন্দ (সোহেল):
প্রাচীন বাংলার মহুয়া- মলুয়ার ভাটি অঞ্চল নেত্রকোণা জেলাধীন কেন্দুয়ার মহীয়সী নারী, বিশিষ্ট এনজিও ব্যক্তিত্ব নারী ক্ষমতায়নের অগ্রদূত, স্বাবলম্বী উন্নয়ন সমিতির নির্বাহী পরিচালক,বেগম রোকেয়া ৩০ জানুয়ারী রোজ শুক্রবার চিকিৎসাধীন অবস্হায় দিনের বেলা ২ টা ৩০ মিনিটে সুইডেনের এক হাসপাতালে মৃত্যুবরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।
এই মহীয়সী নারীর মৃত্যুতে এনজিও সেক্টরে এক শূন্যতা সৃষ্টি হলো। দেশ হারালো একজন উন্নয়ন বান্ধব নারী নেতৃত্ব কে। বেগম রোকেয়ার মৃত্যুতে জনতার দেশ পরিবার শোকাহত।তিনি দৈনিক জনতার দেশ পোর্টালের একজন নিয়মিত পাঠকের পাশাপাশি একজন পরামর্শ দাতা হিসাবে তার জীবদ্দশায় সব সময় অনুপ্রেরণা যুগিয়েছেন। বেগম রোকেয়ার স্মৃতিচারণ করতে গিয়ে দৈনিক জনতার দেশ পোর্টাল ও জনতার দেশ টিভির সম্পাদক -প্রকাশক মাহবুবর রহমান খান এই প্রতিবেদক কে জানান,তিনি তাকে ছোট ভাইয়ের মত স্নেহ করতেন তার প্রতিটি লিখা পড়ে উৎসাহ মূলক কমেন্টস করে অনুপ্রেরণা দিতেন।সম্পাদক মহোদয়ের সুপারিশে কেন্দুয়ার অনেক শিক্ষিত বেকার যুবতীকে তার এনজিও তে চাকুরী দিয়েছেন।
বেগম রোকেয়া নেত্রকোণার অবহেলিত নারীদের শিক্ষা,সামাজিক,পারিবারিক অর্থনৈতিক উন্নয়নের রোল মডেল হিসাবে আজীবন স্মরণীয় হয়ে থাকবেন।