শিরোনাম :
আমেরিকা-ইসরাইলী আগ্রাসনে নিহত মুসলিম বিশ্বের শীর্ষ নেতা গণ এর তালিকা। সন্ত্রাস চাঁদাবাজির বিরুদ্ধে নতুন আইজিপির জিরো টলারেন্স নীতি। বিখ্যাত গিটারিস্ট কাজী অনিরুদ্ধ এবং কিছু স্মৃতিচারণ। ডিসি অফিস এলাকা থেকে ২২ মামলার আসামি ‘মাদক সম্রাট’ জসিম গ্রেপ্তার। নরসিংদীতে আলোচিত মিজান মিয়া ওরফে হৃদয় হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার। সেহরির পরপরই সং/ঘ/র্ষে জড়ালো দুই গ্রুপ, বাবা ছেলেসহ প্রাণ গেল ৪ জনের। বিখ্যাত চলচ্চিত্র পরিচালক ক্যাপ্টেন এহতেশাম এবং তার চলচ্চিত্র জীবন। বিখ্যাত চলচ্চিত্রাভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায় এর অজানা তথ্য। শিক্ষা মন্ত্রী এহসানুল হক মিলনের শিক্ষাগত যোগ্যতা। মন্ত্রী পরিবারের সন্তান এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামানত হারালেন।
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১২:১৬ অপরাহ্ন

বিচারের বাণী নিভৃতে কাঁদে রায়পুরায় বন বিভাগের ২৬ শতাধিক গাছ কেটে অফিসার্স ক্লাব নির্মাণ

Reporter Name / ২৭৮ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

রায়পুরা প্রতিনিধি:

নরসিংদীর রায়পুরা উপজেলায় বন বিভাগের অনুমতি ছাড়াই সরকারি নার্সারির প্রায় ২৬ শতাধিক শিশু গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে উপজেলা অফিসার্স ক্লাবের নেতৃবৃন্দের বিরুদ্ধে। অভিযুক্তদের মধ্যে রয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইঞ্জিনিয়ার), সমাজসেবা কর্মকর্তা ও সংশ্লিষ্ট প্রশাসনিক ব্যক্তিবর্গ।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতের আঁধারে এসব চারা কেটে ফেলে একটি নির্জন স্থানে ফেলে দেওয়া হয় এবং ওই জায়গায় ‘উপজেলা অফিসার্স ক্লাব’ নির্মাণকাজ শুরু করা হয়। খবর পেয়ে রায়পুরা বন কর্মকর্তা রুবেল আহমেদ ঘটনাস্থলে পরিদর্শনে যান এবং ঘটনার প্রতিবাদ জানান। তিনি বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন বলেও নিশ্চিত করেন।

বৃহস্পতিবার ফরেস্ট বিভাগের একটি বিশেষ টিম ঘটনাস্থল পরিদর্শন করে এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানার সঙ্গে আলোচনায় বসে। বিশ্বস্ত সূত্রে জানা যায়, ইউএনও গাছগুলোর ক্ষতিপূরণ দিয়ে সমঝোতার মাধ্যমে বিষয়টি নিষ্পত্তির চেষ্টা করছেন।

এ বিষয়ে ইউএনও’র বক্তব্য নিতে গেলে তাকে পাওয়া যায়নি। সমাজসেবা কর্মকর্তা বলেন, “আমি কিছু জানি না, ইউএনও মহোদয়ের সঙ্গে কথা বলেন।”

এদিকে ঘটনা জানাজানি হওয়ার পর থেকে মাধবদী, নরসিংদী ও রায়পুরা এলাকার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ২০-২৫ জন সাংবাদিক ঘটনাস্থলে অবস্থান করছেন এবং তথ্য সংগ্রহ করছেন। বিষয়টি রায়পুরা উপজেলায় এখন ‘টপ অফ দ্য টাউন’।

এ ঘটনায় পরিবেশবাদী ও সচেতন মহলে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তদন্ত ও দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category