স্টাফ রিপোর্টার : জাতীয় নাগরিক পার্টির এনসিপি মুখপাত্র ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজিব ভূইয়া বলেছেন, এই নির্বাচনে আমরা অংশ নেবো কিনা তা বিবেচনা করার স ময় এসেছে। কমিশনের ইসির বিরুদ্ধে বিএনপির পক্ষপাতের অভিযোগ এনে তিনি এ মন্তব্য করেন।