স্টাফ রিপোর্টার :
সংকট কালে মায়ের স্নেহের স্পর্শ পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা থাকলেও দেশে ফেরার সিদ্ধান্ত গ্রহনের সুযোগ নিয়ন্ত্রণাধীন নয় বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গত শনিবার সময় সকাল পৌনে ৯ টার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।
বিএনপি’র চেয়ারপার্সন খালেদা জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। রাজধানীর এভার কেয়ার হাসপাতাল থেকে চিকিৎসা শেষে তিনি এখন বাসায় পৌঁছেছেন বলে বিএনপি দলীয় সূত্রে জানা গেছে।
এদিকে দলীয় প্রধানের গুরুতর অসুস্থতার খবর উদ্বিগ্ন করে তুলেছে নেতাকর্মীদের। এ অবস্থায় অনেকই মনে করছেন মায়ের শারীরিক অবস্থা বিবেচনা করে দ্রুত তারেক রহমান দেশে ফিরতে পারেন।
এ প্রসঙ্গে তারেক রহমান তার ফেসবুক পোস্টে লিখেন, এমন সংকটকালে মায়ের স্নেহ স্পর্শ পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা যে কোনো সন্তানের মত আমারও রয়েছে। অন্য আর সবার মত এটা বাস্তবায়নের ক্ষেত্রে আমার একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ ও একক নিয়ন্ত্রণাধীন নয়।
স্পর্শ কাতর এ বিষয়টি বিস্তারিত বর্ণনার অবকাশ ও সীমিত। রাজনৈতিক বাস্তবতার এই পরিস্থিতি প্রকাশিত পর্যায়ে উপনীত হওয়া মাত্রই স্বদেশ প্রত্যাবর্তনে আমার সুদীর্ঘ উদ্বিগ্ন প্রতীক্ষার অবসান ঘটবে বলেই আমাদের পরিবার আশাবাদী।
তিনি আরো লেখেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ ও সংকটাপন্ন অবস্থায় হাসপাতালের চিকিৎসকদের নিবীড় পরিচর্যায় রয়েছেন। তার রোগ মুক্তির জন্য দলমত নির্বিশেষে দেশের সব স্তরের নাগরিক আন্তরিকভাবে দোয়া অব্যাহত রেখেছেন। মাননীয় প্রধান উপদেষ্টা,আমার মায়ের রোগ মুক্তির জন্য দোয়ার সাথে সাথে চিকিৎসার সর্বোচ্চ সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন।
দেশবাসীর কাছে দোয়া চাইলেন রাষ্ট্রপতি :
এক রাষ্ট্রীয় বার্তায় রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। রাষ্ট্রপতির সরকারি একান্ত সচিব মোহাস্মদ সাগর হোসেন এ তথ্য নিশ্চিত করেন।এর আগে শুক্রবার বিবৃতি দিয়ে ড. ইউনুস খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্হা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশের পাশাপাশি তার রোগ মুক্তির জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
তারেক রহমানের দেশে ফেরা নিয়ে সরকারের কোন বিধি নিষেধ নেই বলে জানালেন প্রেস সচিব:
এদিকে লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফ্যারা নিয়ে অন্তর্বর্তী সরকারের নিষেধ নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
গতকাল নিজের ভেরি ফায়েড ফেসবুক পেইজে দেওয়া স্ট্যাটাসে তিনি লিখেছেন, তারেক রহমানের সাম্প্রতিক বক্তব্যে ইঙ্গিত করা হয়েছে যে, তার দেশে ফেরা এখন আর একক সিদ্ধান্তের বিষয়ে নয়।এই প্রসঙ্গ তুলে ধরে এ বিষয়ে প্রেস সচিব সরকারের অবস্থান স্পষ্ট করেন এবং জানান, তারেক রহমানের বাংলাদেশ প্রত্যাবর্তনে সরকারের কোন বিধি নিষেধ বা আপত্তি নেই। শফিকুল আলম আরো জানান, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস ইতোমধ্যে মধ্যে গভীর উদ্যোগ প্রকাশ করেছেন এবং তার সুস্থতা কামনায় দেশ বাসির কাছে দোয়া চেয়েছেন।
#তথ্যসূত্র :
দৈনিক আমার দেশ সহ
বিভিন্ন প্রিন্টও ইলেকট্রনিক্স মিডিয়া।