চানখাঁর পুলে বৈষম্যবিরোধী আন্দোলনে ৬ জন কে হত্যা মামলায় ডিএমপির সাবেক পুলিশ কমিশনার হাবিব সহ ৩ জনের মৃত্যুদণ্ডের রায়।
Reporter Name
/ ৬১
Time View
Update :
মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬
Share
স্টাফ রিপোর্টার :
জুলাই বিপ্লবে রাজধানীর চানখাঁর পুল এলাকায় আনাস সহ ৬ জনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় ডিএমপির সাবেক পুলিশ কমিশনার হাবিবুর রহমান সহ ৩ জনকে কে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল। তাদের ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করতে নির্দেশ দেওয়া হয়েছে।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত অপর দুজন হলেন ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী ও রমনা অঞ্চলের সাবেক অতিরিক্ত উপ পুলিশ কমিশনার শাহআলম মোহাম্মদ আখতারুল ইসলাম। এছাড়াও পাঁচজনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।
গতকাল সোমবার দুপুর সাড়ে ১২ টার দিকে রায় ঘোষণা করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল -১ এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের ট্রাইবুনাল। এ ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন ——-বিচারপতি শফিউল আলম মাহমুদ ও অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোহিতুল হক এনাম চৌধুরী।
এ ছাড়া রমনা অঞ্চলের সাবেক সহকারি কমিশনার মোহা
ম্মদ ইমরুল কে ছয় বছর, শাহবাগ থানার তৎকালীন পরিদর্শক (অপারেশন) আরশাদ হোসেন কে চার বছর ও কনস্টেবল সুজন মিয়া, ইমাজ হোসেন ইমন ও নাসিরুল ইসলামের তিন বছরের কারাদন্ড দেওয়া হয়েছে।এ মামলায় আট আসামির মধ্যে চারজন গ্রেফতার রয়েছেন।
চানখাঁরপুলে শহীদরা হলেন ১।শাহরিয়ার খান আনাস ২।শেখ মাহাদি হাসান জুনায়েদ ৩।মো: ইয়াকুব ৪।রাকিব হাওলাদার ৫।ইসমামুল হক ৬।মানিক মিয়া।
রায়ের সার সংক্ষেপে যা বলা হয়েছে:
২০১৪ সালের ১ জুলাই থেকে ৫ আগস্ট আন্দোলন চলাকালে ডিএমপির তৎকালীন পুলিশ কমিশনার হাবিবুর রহমান তার অধঃস্তনদের ওয়ারলেসের মাধ্যমে নিরীহ নিরস্ত্র আন্দোলনকারীদের দমনে প্রাণঘাতি অস্ত্র ব্যবহারের নির্দেশ প্রদান করলে উল্লেখিত ৬ জন পুলিশের গুলিতে নিহত হন।তিনি হত্যাকারীদের নির্দেশ দাতা।এই দায়ভার কোনভাবেই তিনি এড়াতে পারেন না।
শহীদ পরিবারের সদস্যরা অন্যান্য অপরাধী পুলিশ সদস্যদের আদালত কর্তৃক নুন্যতম শাস্তি রহিত
করে যাবজ্জীবন কারাদণ্ডের আপত্তি জানিয়েছেন।