শিরোনাম :
বিখ্যাত গিটারিস্ট কাজী অনিরুদ্ধ এবং কিছু স্মৃতিচারণ। ডিসি অফিস এলাকা থেকে ২২ মামলার আসামি ‘মাদক সম্রাট’ জসিম গ্রেপ্তার। নরসিংদীতে আলোচিত মিজান মিয়া ওরফে হৃদয় হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার। সেহরির পরপরই সং/ঘ/র্ষে জড়ালো দুই গ্রুপ, বাবা ছেলেসহ প্রাণ গেল ৪ জনের। বিখ্যাত চলচ্চিত্র পরিচালক ক্যাপ্টেন এহতেশাম এবং তার চলচ্চিত্র জীবন। বিখ্যাত চলচ্চিত্রাভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায় এর অজানা তথ্য। শিক্ষা মন্ত্রী এহসানুল হক মিলনের শিক্ষাগত যোগ্যতা। মন্ত্রী পরিবারের সন্তান এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামানত হারালেন। বাউফলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত। দুই ভাই এক সংগে এবার ত্রয়োদশ জাতীয় সংসদে।
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন

চন্দ্রদ্বীপ ইউনিয়ন পরিষদটি মধ্যস্থলে স্থাপনের দাবিতে মানববন্ধন

Reporter Name / ৫১৫ Time View
Update : মঙ্গলবার, ২৭ মে, ২০২৫

মো.আরিফুল ইসলাম,বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর বাউফলে, উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়ন পরিষদ ভবনটি মধ্যস্থলে স্থাপন করার দাবিতে এলাকার সর্বস্তরের জনগণ মানববন্ধন করেছেন।

আজ মঙ্গলবার (২৭ মে) সকাল ১১টায় ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে আসা শতাধিক স্থানীয় বাসিন্দা এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

এলাকাবাসী জানান, বর্তমানে ইউনিয়ন পরিষদ অস্থায়ী ভবনটি ইউনিয়নের এক প্রান্তে অবস্থিত হওয়ায় অধিকাংশ গ্রামবাসীর পরিসেবা গ্রহণে দুর্ভোগ পোহাতে হয়। ইউনিয়নের মধ্যস্থলে ভবন নির্মিত হলে সকলের জন্য সেবাপ্রাপ্তি সহজ হবে এবং প্রশাসনিক কাজ কর্ম আরও গতিশীল হবে।

চন্দ্রদ্বীপ ইউনিয়নের সর্বস্তরের জনগণের ব্যনারে আয়োজিত মানববন্ধনে উপস্থিত ছিলেন চন্দ্রদ্বীপ ইউনিয়নের সাবেক বিএনপির সভাপতি সামচুল হক হাওলাদার, সাবেক বিএনপির সাধারণ সম্পাদক বাবুল খান, বিএনপির সিনিয়র সহ-সভাপতি রুহুল আমিন, শ্রমিক দলের আহ্বায়ক কালাম হাওলাদারসহ স্থানীয়রা।

চন্দ্রদ্বীপ ইউনিয়নের সচেতন নাগরিক সমাজ, শিক্ষক, ছাত্রছাত্রী এবং বিভিন্ন পেশাজীবী মানুষেরা এ দাবির প্রতি একাত্মতা প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category