বিনোদন রিপোর্টার :
ছয়বার মঙ্গলদের আক্রমণ থেকে ভারতবর্ষকে রক্ষা করে ইতিহাসে অমর হয়ে থাকা সুলতান আলাউদ্দিন খিলজি বাজারদর নিয়ন্ত্রণেও ছিলেন অনন্য দক্ষ। তাঁর শাসনামলে সাধারণ মানুষের স্বার্থ রক্ষায় তিনি ব্যবসায়ীদের ওপর কঠোর নিয়ন্ত্রণ আরোপ করেছিলেন। মজুতদারি, প্রতারণা এবং মূল্যবৃদ্ধির মতো অনৈতিক কর্মকাণ্ড সম্পূর্ণরূপে বন্ধ করেন।